পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এই দক্ষিণ আফ্রিকান কোচ তার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন।

ডমিঙ্গোর বিদায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

সূত্র বলছে, ইতোমধ্যে নতুন কোচ খোঁজা শুরু করেছে বিসিবি।

এর আগে গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট পদ দিয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এতেই স্পষ্ট ছিল, ডমিঙ্গোর ওপর আস্থা ক্রমশ কমছে।

আরও পড়ুন: বিশ্বকাপে সবচেয়ে সুদর্শন পুরুষ রদ্রিগো

তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বলে এই ফরম্যাটে অন্তত ডমিঙ্গো থাকবেন- এমনটি ধরে নিয়েছিলেন সবাই। বোর্ডের ঊর্ধ্বতন মহলে গুঞ্জন দানা বাঁধার আগেই শেষপর্যন্ত ডমিঙ্গো নিজেই নিলেন পদত্যাগের সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর স্টিভ রোডসকে ছাঁটাই করার পর প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।


একাত্তর/আরএ

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর