বাংলাদেশে দারাজ ব্যবহারকারীরা এখন বিনামূল্যে দারাজ অ্যাপের মাধ্যমে বিপিএল ক্রিকেট উৎসবের এবারের মৌসুম উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২৩) টি২০ ম্যাচগুলো দারাজের অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনে সরাসরি দেখা যাবে।
আগ্রহীরা দারাজ অ্যাপে বিনামূল্যে দেশের যেকোনো স্থান থেকে সহজেই বিপিএল ম্যাচগুলোতে অ্যাক্সেস করে উপভোগ করতে পারবেন। বিপিএল ম্যাচের লাইভ-স্ট্রিমিংয়ের পাশাপাশি দারাজ গ্রাহকরা তাদের ক্রয়ের উপর পুরো বিপিএল মৌসুমে আকর্ষণীয় ডিল এবং ছাড় উপভোগ করবেন বলেও জানা গেছে।
বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা যেন সহজেই বিপিএল ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারেন- সে উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, বিপিএলের সম্প্রচার স্বত্ব অধিগ্রহণ করেছে।
এর আগে, ৬ ডিসেম্বর ২০২২ তারিখে দ্য ওয়েস্টিন ঢাকায় এক চুক্তি সাক্ষরিত হয় যেখানে দারাজসহ বিসিবি, সিইএমএস গ্লোবাল এবং ডব্লিউএসটি কনসোর্টিয়ামের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দারাজ বাংলাদেশ ক্রমাগত বিভিন্ন অনন্য উদ্যোগের বিকাশ অব্যাহত রেখেছে। দারাজ অ্যাপে বিনামূল্যে সরাসরি বিপিএল ম্যাচ দেখার সুবিধা ক্রিকেট প্রেমী জাতির জন্য দারাজের আরেকটি অনন্য উদ্যোগ।
শুক্রবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া বিপিএলের নবম সংস্করণ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যেখানে সাতটি দল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট শহরে খেলবে।
একাত্তর/জো
