বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে বাদ পড়া নিয়ে যা বললেন রিধিমা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রীড়া সম্পর্ক এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের তালিকা থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বিসিবি সরিয়ে দিয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। 

তবে ভারতীয় ক্রীড়া জগতের পরিচিত মুখ রিধিমা এই প্রতিবেদন নাকচ করে দিয়ে জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি স্বেচ্ছায় বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

উত্তেজনার শুরু হয় গত তিন জানুয়ারি, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবি জানায়।

ভারতীয় বোর্ড এবং বিসিবির এই রেষারেষির মধ্যে বাংলাদেশের কিছু গণমাধ্যম দাবি করে, রিধিমাকে বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রিধিমা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভ্রান্তি দূর করে বলেন, গত কয়েক ঘণ্টায় এমন একটি খবর প্রচার করা হচ্ছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। 

এর পর তিনি লেখেন, আমি ব্যক্তিগতভাবে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সবসময় দেশ আগে। আমি ক্রিকেটের মর্যাদা যে কোনো একক অ্যাসাইনমেন্টের চেয়ে বেশি মূল্যবান মনে করি। কয়েক বছর ধরে সততা, শ্রদ্ধা ও আবেগের সাথে এই খেলার সেবা করার সুযোগ পেয়েছি। 

সবশেষে রিধিমা লেখেন, আমার সেই অবস্থান পরিবর্তন হবে না। আমি সততা ও খেলার স্পিরিটের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। যারা সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ। ক্রিকেটের সত্য পাওয়া উচিত।

এআরএস
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর