বিশ্বকাপজয়ী এনজোর চেলসিতে যাওয়া হচ্ছে না!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম ভরসার নাম এনজো ফার্নান্দেজ। ২১ বছরের এই তরুণ মিডফিল্ডার এবারের বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন। এবার বড় কোনো দলের হয়েই যে নিজের নাম লেখাবেন, সেটা আগেই অনুমেয়ই ছিলও। কিন্তু বেনফিকার বেঁধে দেওয়া ১২০ মিলিয়ন দামে আটকে যাচ্ছে তার ইপিএল যাত্রা। 

এনজোকে দলে ভেড়াতে কাছাকাছি ছিল চেলসি। বেনফিকার চাওয়া ১২০ মিলিয়নের বিনিময়ে ব্লুজরা বলছিল ৮৫ মিলিয়ন। এদিকে এনজো ইচ্ছা প্রকাশ করে স্টামফোর্ড ব্রিজে খেলার। বেনফিকার দাবি এই সুযোগ নিয়েই, চেলসি তাদের চাওয়া দাম থেকে ৩৫ মিলিয়ন কম দেওয়ার চেষ্টা চালিয়ে চাচ্ছে।

তাদের আরও দাবি, চেলসির এই পদ্ধতি এনজোকে বেনফিকা থেকে সরে যাওয়ার জন্যেও একধরনের চাপ দিচ্ছে। মূলত এই আর্জেন্টাইন মি-ফিল্ডার মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান না। তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ব্লুজদের শিবিরে যোগ দেওয়া। কিন্তু দামের জন্য সেটা আর হয়ে উঠছে না। 

ফ্যাব্রিজিও রোমানো এবং অন্যান্য সূত্রের মতে, বেনফিকা চেলসির কৌশলে পা দেয়নি। তারা ব্লুজদের করা বিড প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, পর্তুগিজ ক্লাবটি চেলসির আলোচনার পদ্ধতির উপর 'ক্ষুব্ধ'।

আরও পড়ুন: মেসি, নেইমার এবং এমবাপের ছুটির দিনে পিএসজির কষ্টার্জিত জয়

তবে রোমানো করা একটি টুইটে জানা যায়, বেনফিকা কোচ রজার শ্মিডট বলছেন, 'আমরা এনজোর সাথে সবকিছু নতুন করে পুনরায় শুরু করছি। সে আজ ফিরে আসবে, আমরা তার উপর নির্ভর করছি- সে আমাদের খেলোয়াড়, এনজোকে আমাদের দরকার'।

অন্যদিকে বেনফিকার রুই কস্তা বলেন, 'চেলসি আসুক কিংবা অন্য কোনো ক্লাব, ১২০ মিলিয়ন ছাড়া কোনো উপায় নেই'। 


একাত্তর/আরআই/এসজে

ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তান সরকারের সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে ২২ জন বাংলাদেশি শিক্ষার্থীর দ্বিতীয় দলটি ঢাকা ছেড়েছেন। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ (আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রাম)-এর আওতায়...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮৩ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর