চোট কাটিয়ে ফিরছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর! চোয়ালের চোট ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মঙ্গলবার কর্ডোবায় কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলবার সামলাবেন ৩৪ বছর বয়সি এই তারকা। সোমবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজেই মার্তিনেজের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে চোয়ালে চিড় ধরেছিল মার্তিনেজের। এরপর তার চোয়ালে অস্ত্রোপচারও করতে হয়। চলতি মাসের শুরুতে চেলসির অনুশীলনে ফিরলেও এভারটন ম্যাচের পর ক্লাবের হয়ে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামা হয়নি তার। তবুও দলের অন্যতম সেরা এই স্তম্ভের ওপর ভরসা রেখে তাকে জাতীয় দলে ডেকেছিলেন স্কালোনি।

গত শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে স্কোয়াডে থাকলেও মার্তিনেজকে মাঠে নামাননি কোচ। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, এমিলিয়ানো গোলবারে ফিরছে, কোস্টারিকার বিপক্ষে সে খেলবে। হয়তো আগের ম্যাচেও সে খেলার মতো ফিট ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। জেরো (হেরোনিমো রুলি), হুয়ান (মুসো) এবং সান্তির (সান্তিয়াগো বেলত্রান) ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, তাই আমরা মার্তিনেজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাকে বাড়তি তিন দিন বিশ্রাম দেওয়াটা ছিল অত্যন্ত বিচক্ষণ একটি সিদ্ধান্ত।

উরুগুয়ের বিপক্ষে হারের ক্ষত ভুলে কোস্টারিকার বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া আলবিসেলেস্তেরা। আর সেই লড়াইয়ে পোস্টের নিচে মার্তিনেজের প্রত্যাবর্তন নিঃসন্দেহে আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেবে।

একাত্তর/এআরএস
গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে একটা অলিখিত নিশ্চয়তা ছিলো, মাঠে যতই বিপদ আসুক, লিওনেল মেসি আছেন! কিন্তু শুক্রবার সেই চেনা বাস্তবতা বদলে গেলো। ইন্টার মায়ামির এই মহাতারকাকে ছাড়া...
লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসরের পর নতুন যুগের শুরুটা সুখের হলো না বর্তমান বিশ্ব রানার্সআপ আর্জেন্টিনার। বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে এক...
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ। এর মধ্য দিয়ে প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে...
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোর জার্সিতে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা। নুনিয়েসের বিপক্ষে নাটকীয় এক জয়ের সুবাদে তিন ম্যাচ হাতে রেখেই ঘরোয়া লিগের শিরোপা...
পটুয়াখালীর গলাচিপায় ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর মধ্যে একজনের মূল উত্তরপত্র (খাতা) পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যানিলায় পা রাখার আগেই সেখানে তীব্র...
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। 
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর