হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে হারলো সিটি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২ পিএম

হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে হারলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে সিটিজেনরা।

ম্যাচ শুরুর ১৫ মিনিটেই স্পারদের লিড এনে দেন হ্যারি কেইন। টটেনহ্যামের জার্সিতে ২৬৭ গোল করে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন কেইন। 

জয়সূচক গোলে দারুণ একটা মাইলফলক ছুঁয়েছেন কেন। লিগে এটা ছিল কেনের ২০০ তম গোল। ইংলিশ লিগে তারচেয়ে বেশি গোল আছে কেবল দুজনের। 

২০৮ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। সর্বোচ্চ ২৬০টি গোল আছে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার। তাদের টপকে যাওয়া কেনের জন্য শুধুই সময়ের অপেক্ষা।

কিন্তু ম্যাচটা ১১ জনের দল নিয়ে শেষ করতে পারেনি স্বাগতিকরা। ৮৭ মিনিটে দ্বিতীয় হালুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ান রোমেরো।

লিগের চলতি মৌসুমে এটা তৃতীয় হার সিটির। এই হারের পরও পয়েন্ট তালিকার দুইয়ে থাকল পেপ গার্দিওলার দল। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট সিটির। টটেনহাম আছে পাঁচে। 

এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৪২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল ইউনাইটেড। 

প্রথমার্ধের শেষ সময়ে সহজ সুযোগ মিস করে ম্যান সিটি। ক্রসবারে লেগে ফিরে আসে রিয়াদ মহারেজের একটি শট। আর তাতেই সমতায় ফেরা হয় না সিটিজেনদের। 

দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখায় ম্যানসিটি। তবে গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। এই নিয়ে টটেনহ্যামের কাছে টানা চারটি অ্যাওয়ে লিগ ম্যাচে হারল ম্যানচেস্টার সিটি।


একাত্তর/এআর

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চে শনিবার রাত ৩টায় মিয়ামির তপ্ত আবহাওয়ায় মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই মহাযুদ্ধের আগে মাঠের বাইরের মনস্তাত্ত্বিক লড়াই জমে...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মাঠের ফুটবল আর সুরের দুনিয়া যেন এক মোহনায় এসে মিশল! আগামী শনিবার নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ শিবিরে বাড়তি টনিক যোগ করতে হাজির হলেন...
বিশ্বকাপের বছর মানেই ব্যালন ডি’অরের হিসেব-নিকেশ পুরো ওলটপালট হয়ে যাওয়া! ক্লাব ফুটবলে অগাস্ট থেকে মে মাস পর্যন্ত কে কেমন অতিমানবীয় পারফর্ম করল, ব্যালন ডি’অরের ইতিহাসে তার মূল্য যেন এক নিমেষেই ফিকে...
দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর