সাকিবদের বিদায় করে টিকে রইলো রংপুর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটরে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স।

রোববার (১২ ফেব্রুয়ারি) টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।

জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় রংপুর রাইডার্স।

অবশ্য রান তাড়ায় নেমে শুরুতে হোঁচট খেয়েছিল রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের করা প্রথম ওভারের পঞ্চম বলে ‘ডাক’ মারেন মোহাম্মদ নাঈম শেখ। এরপরই ঝড়ো ব্যাটিং শুরু করেন রনি তালুকদার এবং শামীম পাটোয়ারী। পাওয়ারপ্লেতে ওঠে ৫৫ রান। ৩৮ বলে ৬১ রানের এই জুটি ভাঙে ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রান করা রনি তালুকদারের বিদায়ে। কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ নেন সানজামুল।

রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ১৩ বলে ১৮ রান করে সাকিব আল হাসানের শিকার হন। ৩৬ বলে ফিফটি তুলে নেন শামীম হোসেন পাটোয়ারী। নিজের ছায়া হতে থাকা নিকোলাস পুরান ৮ বলে ৫ রান করে খালেদ আহামেদের বলে সাকিব আল হাসানের তালুবন্দি হন।

জয়ের জন্য শেষ চার ওভারে রংপুরের প্রয়োজন ছিল ৩৩ রান। হাতে ৬ উইকেট। এমন সময় খালেদ আহমেদের বলে শামীম হোসেন ক্যাচ দিয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে রংপুর।

শামীমের ৫১ বলে ৭১ রানের ইনিংসে ছিল ৪টি করে চার-ছক্কা। উইকেটে এসে ঝড় তোলেন দাসুন শানাকা। তবে ডিজে ব্র্যাভো ব্যর্থ হন। রাব্বির বলে ক্যাচ দিয়ে ফিরেন ২ রানে। শেষ ওভারে প্রয়োজন পড়ে ৮ রানের। কামরুল ইসলাম রাব্বির করা প্রথম বলে শানাকা সিঙ্গেল নিলে পরের বলেই দারুণ স্কুপ শটে বাউন্ডারি আদায় করেন শেখ মেহেদি। তৃতীয় বলে আরেকটি বাউন্ডারি মেরে রংপুরের জয় নিশ্চিত করেন মেহেদি। তিনি অপরাজিত থাকেন ৯ বলে ৪ বাউন্ডারিতে ১৮* রানে। অন্যদিকে শানাকা ১২ বলে ১৫* রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: নতুন কোচ পাচ্ছে ব্রাজিল!

এই জয়ে রংপুর বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে।

আজ দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওই ম্যাচের জয়ী দল সরাসরি বিপিএলের নবম আসরের ফাইনালে উঠে যাবে।

প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের মুখোমুখি হবে। ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি মাঠে গড়াবে।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর