আশা জাগিয়ে হারলো রংপুর, ফাইনালে মাশরাফির সিলেট

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৯ পিএম

গ্রুপ পর্বে দারুণ খেলা সিলেট স্ট্রাইকার্স ফাইনালে যাওয়ার ম্যাচেও দারুণ খেলেছে। তবে মাঝে ম্যাচের লাগাম হাতছাড়া হয়ে গিয়েছিল মাশরাফিদের। ম্যাচ সহজ করে ফেলেছিল সোহানের রংপুর রাইডার্স। 

তরুণ তানজিম সাকিব ওই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। সিলেটের ১৮৩ রানের লক্ষ্যে নেমে ১৯ রানে হেরেছে রংপুর। কুমিল্লার পর সিলেট উঠে গেছে বিপিএলের নবম আসরের ফাইনালে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সিলেট। ওপেনিং জুটিতে নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় ৮.৫ ওভারে ৬৫ রান যোগ করেন। বাঁ-হাতি শান্ত ৩০ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪০ রান করে ফিরে যান। পরেই তৌহিদ হৃদয় আউট হন ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ২৫ রান করে। এরপর রান বাড়িয়ে নেওয়ার চিন্তায় তিনে নামেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। তিনি ১৬ বলে তিন চার ও এক ছক্কায় ২৮ রান করে পরিকল্পনা কাজে লাগান। 

টপ অর্ডারের ওই ভালো শুরুর ফায়দা সিলেটের মিডল অর্ডারের ব্যাটাররা নিতে পারেননি। চারে নামা জাকির হাসান ১৩ বলে ১৬ করে আউট হন। পাঁচে নেমে রায়ান বার্ল ৬ বলে ১৫ রান করে ফিরে যান। মুশফিকুর করেন ৬ রান। তবে লোয়ারে থিসারা পেরেরা ১৫ বলে ২১ ও জর্জ লিন্ডে ১০ বলে দুই ছক্কা ও এক চারে খেলেন ২১ রানের ইনিংস। ভালো সংগ্রহ পেয়ে যায় সিলেট। 

জবাব দিতে নেমে শুরুতে স্যাম বিলিংস ফিরে যান। তিনে নামা শামীম পাটোয়ারি ১৪ করে আউট হন। ওপেনার রনি তালুকদারের সঙ্গে জুটি গড়েন নিকোলাস পুরান। ক্যারিবীয় তারকা ১৪ বলে ৩০ রানের ঝড় দেখিয়ে ফেরেন। দলের রান তখন ৬৮। এরপর রনি ও নুরুল হাসান সোহান ৮২ রানের জুটি গড়ে আউট হন।

শেষ তিন ওভারে মাত্র ৩৩ রান দরকার ছিল রংপুরের। ক্রিজে ছিলেন সোহান ও রনি। কিন্তু তরুণ তানজিম সাকিবের ১৮তম ওভারে দু’জনই আউট হন। ওই ওভারে আসে মাত্র দুই রান। অধিনায়ক সোহান ২৪ বলে চারটি চারে ৩৩ রান করেন। রনি আউট হন ৫২ বলে ৬৬ রান করে। তার ব্যাট থেকে সাতটি চার ও দুটি ছক্কার শট আসে। পরের দুই ওভারে ১১ রান নিয়ে তিন উইকেট হারায় রংপুর। আটকে যায় ৮ উইকেটে ১৬৩ রানে।

আরও পড়ুন: সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে কুমিল্লা

সিলেটের তরুণ তানজিম দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তবে শেষ ওভারটা দুর্দান্ত করেছেন অভিজ্ঞ এই গতিময় পেসার। এছাড়া লুক উড ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। রংপুরের হয়ে শেখ মাহেদি ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি এবং পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। দাশুন শানাকা দুই উইকেট পেলেও ৪ ওভারে ৪৫ রান খরচ করেন।


একাত্তর/জো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতাহাতি ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ার অভিযোগে আর্জেন্টিনার দুই ফুটবলার লেয়ান্দ্রো...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর