এমবাপের ডাবল সেঞ্চুরির ম্যাচে পিএসজির জয়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ পিএম

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে গোলের ডাবল সেঞ্চুরি (২০০ গোল) করেছেন কিলিয়ান এমবাপে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ফরাসি এই সুপার স্টারের জোড়া গোলে লীগ ওয়ানের শিরোপা প্রতিদ্বন্দ্বী মার্শেই’র বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে প্যারিসের ক্লাব পিএসজি।

ভেলোড্রোমে অনুষ্ঠিত ম্যাচে এমবাপের দুটি গোলই বানিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অপরদিকে আর্জেন্টাইন তারকার দেয়া গোলটির যোগানদাতা ছিলেন এমবাপ্পে।

এই জয়ে আট পয়েন্টের ব্যবধান নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।

গতকালের ম্যাচে পিএসজির পারফর্মেন্সের মাধ্যমে দলটি সম্পর্কে সমর্থকদের সব সন্দেহই দূর হয়ে গেছে। শিরোপা প্রতিদ্বন্দ্বী ঘরোয়া ফুটবলের সবচেয়ে নির্ভরযোগ্য দলটিকে (মার্শেই) উড়িয়ে দিয়ে অনেকটা পথ এগিয়ে গেছে পিএসজি।

ম্যাচে জোড়া গোলের মাধ্যমে পিএসজির হয়ে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে ২৫০টি ম্যাচ খেলেছেন তিনি। সেই সঙ্গে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া সাবেক সতীর্থ এডিনসন কাভানির সহাবস্থানও নিশ্চিত করেছেন ২৪ বছর বয়সী এমবাপে।

ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়ার সম্প্রচারক এ্যামাজন প্রাইমকে বলেন, ‘তিনি (এমবাপে) যে শুধু পায়ের কারুকাজে দ্রুত তা নয়, তার কাজের গতিও সাধারণদের ধারনার বাইরে। তার মতো খেলোয়াড়রা স্পষ্টত রেকর্ড ও পরিসংখ্যানে অনুপ্রাণিত। আজ রাতে তিনি কাভানির চমৎকার রেকর্ডে ভাগ বসিয়েছেন। অচিরেই তাকে (কাভানি) ছাড়িয়ে যাবেন।’

ইতোমধ্যে লিগ ওয়ানে নিজের গড়া এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন ১৭ গোল করা এমবাপে। মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত সব প্রতিযোগিতায় ২৯ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।

অন্যদিকে এই মৌসুমে পিএসজির হয়ে লিগে ১২ গোল করেছেন মেসি। সেই সঙ্গে সহায়তা করেছেন আরো ১২ গোলে। যে কারণে নেইমারের অনুপস্থিতি খুব একটা অনুভব করতে হচ্ছেনা পিএসজিকে। গত সপ্তাহের শেষভাগে লিলির বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচে পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়ে বর্তমানে সাইডলাইনে রয়েছেন নেইমার।

আরও পড়ুন: রাতে ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের আগেই নাম ফাঁস!

ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মেসির যোগান থেকে বল পেয়ে বাঁ পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে (১-০)। চার মিনিট পর দ্বিগুন ব্যবধানে পৌঁছে যায় প্যারিস জায়ান্টরা। এমবাপের নিখুঁত পাসের বল পোস্টের একেবারে সামনে থেকেই জালে জড়িয়ে দেন মেসি (২-০)।

বিরতি থেকে ফেরার ১০ মিনিট পর ৩-০ গোলের লিড নেয় পিএসজি। মেসির ভাসিয়ে দেয়া বল ভলির সাহায্যে জালে জড়ান এমবাপে। 


একাত্তর/আরএ

ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর