লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব, তেড়ে গেলেন খালেদ মাহমুদ

আপডেট : ১১ জুন ২০২১, ০৭:৩৩ পিএম

দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ম্যাচ চলছে। আবাহনীর হয়ে ব্যাটি করছেন মুশফিকুর রহিম, আর বিপরীতে বল হাতে সাকিব আল হাসান। মুশফিকের পায়ে বল লাগতেই এলবিডব্লিউ’র আবেদন করেন সাকিব। আবেদনে সাড়া দিতে মাত্র কয়েক সেকেন্ড দেরি করেন আম্পায়ার ইমরান পারভেজ। ব্যাস, নিজেকে আর সামলাতে পারেননি সাকিব। রাগে লাথি দিয়ে স্টাম্পই ভেঙে ফেললেন! এরপর তর্কে জড়ালেন আম্পায়ারের সঙ্গে। শেষ পর্যন্ত তিন স্টাম্প তুলে মাটিতে আছাড়ে ফেললেন এই অলরাউন্ডার।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শুক্রবার (১১ জুন) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে এমন দৃশ্যের সাক্ষি হয়েছেন দর্শকরা। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। ঠিক পরের ওভারেই বল করতে আসেন শুভাগত হোম। তখনই নামে বৃষ্টি, খেলা বন্ধ করার ঘোষণা দেন আম্পায়ার। আবারও চটে যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক, আবারও উপড়ে ফেলেন স্টাম্প।

এদিকে বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় আবাহনীর ড্রেসিং রুমের দিকে অশালীন ভঙ্গি করেন সাকিব। এবার পাল্টা প্রতিক্রিয়া দেখান আবাহনী কোচ খালেদ মাহমুদ। তিনিও তেড়ে যান সাকিবের দিকে। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে টেনে নেন ড্রেসিংরুমে। বৃষ্টিতে কারণে আর মাঠে গড়ায়নি খেলা। 

আরও পড়ুন: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের সময়সূচি

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৪৫ রান। সাকিবের ব্যাট থেকেই আসে ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান। ২২ বলে ৩০ করে অপরাজিত থাকেন  মাহমুদুল হাসান। ২৪ রান দিয়ে আবাহনীকে ৩ উইকেট এনে দেন কে এস স্বাধীন, আর ১৭ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন তানজীম হাসান সাকিব।

বিপর্যয় দিয়েই শুরু হয় আবাহনীর ইনিংস। ২.৩ ওভারে মাত্র ৯ রানেই ৩ উইকেট হারায় মুশফিকরা। তবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন উইকেটে থাকায় কিছুটা স্বস্তিতে আছে আবহানী। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আবাহনীর সংগ্রহ ছিল ৫.৫ ওভারে ৫ উইকেটে ৩১। 


একাত্তর/আরবিএস 

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর