ভুলের জন্য ক্ষমা চাইলেন সাকিব

আপডেট : ১১ জুন ২০২১, ১০:২১ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে লাথি দিয়ে স্টাম্প ভেঙে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। এরই মধ্যে নেট দুনিয়ায় এ নিয়ে চলছে নানা বিতর্ক-বিশ্লেষণ। কেউ দুষছেন সাকিবকে, কেউ আবার দাঁড়াচ্ছেন সাকিবের পক্ষে। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দর্শক, দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব।

সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, যারাই আজকের ম্যাচে আমার আচরণ দেখে কষ্ট পেয়েছেন বিশেষ করে ঘরে বসে যারা খেলা দেখেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমনটা মোটেও কাম্য নয়, কিন্তু মাঝে মাঝে প্রতিকূল পরিবেশে এমনটা হতেই পারে। এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াবোনা। সকলের জন্য ভালোবাসা।’ 

এর আগে শুক্রবার (১১ জুন) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ম্যাচ একটি এলবিডব্লিউ’র আবেদন করেন সাকিব। আবেদনে সাড়া দিতে মাত্র কয়েক সেকেন্ড দেরি করেন আম্পায়ার ইমরান পারভেজ। ব্যাস, নিজেকে আর সামলাতে পারেননি সাকিব। রাগে লাথি দিয়ে স্টাম্পই ভেঙে ফেললেন! এরপর তর্কে জড়ালেন আম্পায়ারের সঙ্গে। শেষ পর্যন্ত তিন স্টাম্প তুলে মাটিতে আছাড়ে ফেললেন এই অলরাউন্ডার। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ করার ঘোষণা দেন আম্পায়ার। আবারও চটে যান সাকিব, আবারও উপড়ে ফেলেন স্টাম্প। 

আরও পড়ুন: লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব, তেড়ে গেলেন খালেদ মাহমুদ

বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় আবাহনীর ড্রেসিং রুমের দিকে অশালীন ভঙ্গি করেন সাকিব। পাল্টা প্রতিক্রিয়া দেখান আবাহনী কোচ খালেদ মাহমুদ। তিনিও তেড়ে যান সাকিবের দিকে। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে টেনে নেন ড্রেসিংরুমে। বৃষ্টিতে কারণে আর মাঠে গড়ায়নি খেলা।



বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে ১৪৫ রান জমা করে মোহামেডান। সাকিবের ব্যাট থেকেই আসে ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান। ২২ বলে ৩০ করে অপরাজিত থাকেন  মাহমুদুল হাসান। ২৪ রান দিয়ে আবাহনীকে ৩ উইকেট এনে দেন কে এস স্বাধীন, আর ১৭ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন তানজীম হাসান সাকিব। জবাবে আবাহনীর সংগ্রহ ছিল ৫.৫ ওভারে ৫ উইকেটে ৩১। 


একাত্তর/আরবিএস 

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর