আইপিএলে জয় ‍দিয়ে শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:৫৬ এএম

আইপিএলের ১৬তম আসরের পর্দা উঠেছে আজই। এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুতেই চেন্নাই ওপেনার কনওয়েকে (১) হারায়। এরপর মইন আলীকে নিয়ে জুটি গড়েন আরেক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড। তবে সেই জুটিও লম্বা হয়নি। ব্যক্তিগত ২৩ রানে মইন ফিরলেন আজ অনবদ্য এক ইনিংস খেলেন ঋতুরাজ। স্টোক, রাইডু, শিবম দুবেদের নিয়মিত আসা-যাওয়ার মধ্যে অবিচল থেকে খেলেন ৯২ রানের এক ঝলমলে ইনিংস।

ইনিংস শেষে ধোনীদের শিবিরে রানের সংখ্যা দাঁড়ায় সাত উইকেট হারিয়ে ১৭৮।

জবাবে হৃদ্ধিমান সাহা ও শুভমন গিলের ভালো সূচনা করে গুজরাট। হৃদ্ধিমান ২৫ রানে প্যাভিলিয়নের পথ ধরলেও নান্দনিক এক ইনিংস খেলে গিল। তার ইনিংসটি শেষ হয় ৬৩ রানে।

খেলার শেষ দিকে খানিকটা উত্তেজনা সৃষ্টি হলেও তাতে জল ঢেলে দেন রশিদ খান। ১২ বলে যখন ১৮ দরকার তখন পর পর বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে জয়ের একদম কাছাকাছি  চলে যায় গুজরাট। শেষ ছয় বলে যেখন আট রান দরকার তখন তুষার দেশপাণ্ডের প্রথম বলে লং অফের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান রাহুল তেওয়াটিয়া। পরের বলে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি আদায় করে জয় নিয়ে মাঠ ছাড়ে হার্দিকের গুজরাট।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হন গুজরাতের রশীদ খান।


একাত্তর/এসি

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর