গণমাধ্যম এড়িয়ে মলিনমুখে ঢাকা ছাড়লেন লিটন!

আপডেট : ০৩ মে ২০২৩, ০৮:০৬ পিএম

ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। মলিনমুখে মাথা নিচু করে গণমাধ্যমকে এড়িয়ে বিমানে চড়লেন এলকেডি। 

বৃহস্পাতিবার দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডের বিমান ধরবেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। একইদিনে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ড পাড়ি দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। 

প্রথম দৃশ্য, যেখানে লিটন দাসকে দেখা যাচ্ছে বেশ চনমনে ও প্রাণবন্ত। প্রথমবারের মত খেলতে যাচ্ছেন আইপিএলে। তাইতো মুখে নির্মল হাসি, রোমাঞ্চমাখা দুটো চোখ।

দৃশ্য দুইয়ে চিত্রটা ভিন্ন। মলিনমুখে চুপি চুপি নীরবেই দেশ ছাড়লেন এলকেডি। আইপিএল নয় এবার আইরিশ বধের মিশন। তবে টাইগার ওপেনারের মলিন মুখ শংকা জাগাতে পারে।

আইপিএলে পর্যাপ্ত সুযোগ না পাওয়াই কি বিষন্ন করে তুলেছে লিটনকে! মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। করেছেন চার রান। এরপর আর সুযোগই মেলেনি। 

যাত্রাকালে যেন গণমাধ্যমকর্মীদের দেখেও এড়িয়ে যেতে চাইলেন কেবল। দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার ভারত থেকে ইংল্যান্ডের বিমান ধরবেন আরেক ক্রিকেটার মোস্তাফিজ।

অনেকদিন ধরেই দিল্লির ডাগআউটে বসে আছেন কাটার মাস্টার। সুযোগ মিলছে না একাদশে। ২টি ম্যাচ খেলে মাত্র ১টি উইকেট ঝুলিতে। বোলিংয়ে ছিলেন বেশ একপেনসিভ। 

দিল্লির একাদশে সুযোগ না মিললেও লাল সবুজ জার্সিতে বড় দায়িত্ব নিতে হবে এই বাঁহাতিকে। আইপিএলে মোস্তার বিবর্ণ পারফরম্যান্স ভাবনায় ফেলতে পারে টিম ম্যানেজম্যান্টকে।

বাকি আছেন আরও একজন। টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব। পরিবারের সাথে ছুটি কাটাতে আছেন আমেরিকায়। ফিজের মতো তিনিও ইংল্যান্ডের বিমানে চড়বেন বৃহস্পতিবার।


একাত্তর/এআর

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর