হঠাৎ অবসরের ঘোষণা সাফজয়ী স্বপ্নার

আপডেট : ২৬ মে ২০২৩, ০৯:১৮ পিএম

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না হঠাৎ করেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে চার গোল করে দলের শিরোপা জেতায় বড় ভূমিকা রাখা মাত্র ২২ বছর বয়সী স্বপ্না ফুটবলকে বিদায় জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহতায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’

অবসর প্রশ্নে গণমাধ্যমকে স্বপ্না জানান, এবার পরিবারকে একটু সময় দেই। তবে এখনই বিয়ে করছেন না বলেও জানান তিনি। তবে ফুটবল আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন। 

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, স্বপ্না অনুশীলন করে ছুটি নিয়ে বাড়ি গেছে। তবে অনেক দিন খেলা না থাকায় একটু হতাশ ছিলেন তিনি। তাকে বোঝানো সত্ত্বেও না খেলার সিদ্ধান্তে অটল তিনি। 


একাত্তর/জো

বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক সাফল্যের মুহূর্ত ধরা দিলো ফিফা র‌্যাঙ্কিংয়ে। ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ৪১ বছর বয়সে অবসর নিলেন এই পর্তুগিজ তারকা। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান পেপে।
বছরের পয়লা আন্তর্জাতিক ম্যাচটা জেতার অপেক্ষায় নারী ফুটবলাররা। প্রতিপক্ষ র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। মনবোলের দিক থেকে চাঙ্গা সাবিনা সানজিদারা। শুরুর একাদশে সুযোগ পেলে নতুনরাও দেখাতে চান...
বাংলার নারী ফুটবলারদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। র‌্যাংকিং এবং শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা সিঙ্গাপুরের সাথে চমক দেখাতে চায় সাবিনা মারিয়ারা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফেরা সাফ জয়ী নারী ফুটবল...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর