ফুটবলকে বিদায় জানালেন পেপে

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১০:২০ এএম

সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ৪১ বছর বয়সে অবসর নিলেন এই পর্তুগিজ তারকা। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান পেপে।

চলতি বছরের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে থাকলো পেপের ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই আসরে ইউরোতে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে খেলার রেকর্ড করেন তিনি। খবর বিবিসি’র।

ভিডিও বার্তায় পেপে বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। সবাই আমাকে সমর্থন দিয়েছেন। এখন আমি ভারমুক্ত হতে চাই।’

পেপের বিদায়ের কথা জেনে আবেগাপ্লুত হয়েছেন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘তুমি আমার কাছে কতটা অর্থবহ, তা ভাষায় প্রকাশ করা যাবে না, বন্ধু। আমার বন্ধু, খেলার মাঠে আমি যা কিছু অর্জন করেছি, তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো তোমার সঙ্গে বন্ধুত্ব ও সম্মান। তুমি অনন্য।’

পেপে ফুটবল জীবন শুরু করেছিলেন দেশীয় ক্লাব মারিতেমার মাধ্যমে ১৮ বছর বয়সে। এরপর অন্য আরেকটি স্থানীয় পোর্তোর হয়ে খেলেন তিনি। এখানে তিনি চারটি পর্তুগিজ চ্যাম্পিয়নশিপ ও পাঁচটি পর্তুগিজ কাপ জেতেন।

স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে গোটা ১০ বছর কাটিয়েছেন পেপে। সেখানে তিনটি চ্যাম্পিয়নশিপ, দুইটি ক্লাব কাপ ও তিনটি স্প্যানিশ লিগ শিরোপা জেতেন এই সেন্টার ব্যাক।

ব্রাজিলে জন্ম নেওয়া পেপের পর্তুগাল দলে অভিষেক হয় ২০০৭ সালে। জাতীয় দলের জার্সিতে ১৪১টি ম্যাচ খেলেন এই তারকা। ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরোর শিরোপা জিতেছেন পেপে। এর তিন বছর পর ন্যাশন লিগের শিরোপাও উঁচিয়ে ধরার সুযোগ পান এই সেন্টার ব্যাক।

 

একাত্তর/জো
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর