আইপিএল ফাইনাল: গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো চেন্নাই

আপডেট : ২৯ মে ২০২৩, ১০:৫৬ পিএম

গতকাল আহমেদাবাদের বৃষ্টি ছাড়খার করে দিয়েছিল বহু ক্রিকেট ভক্তের হৃদয়। খেলা গড়িয়েছিল রিজার্ভ ডে'তে। কিন্তু আজ বৃষ্টির শঙ্কা উড়িয়ে অবশেষে মাঠে গড়ালো ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল।

সোমবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হয়েছে রাত ৮টায়। টস জিতে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ের পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস। 

আজ ঠিক সময়ে ম্যাচ শুরু হলেও ভারতের আবহাওয়া পূর্বাভাস বলছে, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে নেই ভারি বৃষ্টির সম্ভাবনা। 

image

সবশেষ ২০১৪ সালের আইপিএলে কোয়ালিফাইয়ার-১ এ কোলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়েছিলো।

আজ মহেন্দ্র সিং ধোনিরা নিজেদের পঞ্চম আইপিএল খেতাব হাতে তুলবেন, নাকি টানা দু'বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়বেন হার্দিক পান্ডিয়ারা, -তা দেখার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে দর্শকদের। পাশপাশি কর্তৃপক্ষ ও দর্শকদের চোখ থাকবে আকাশের দিকেও। 

এদিকে এই ম্যাচে মাঠে নেমে আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন ধোনি। প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন ভারতের সাবেক এ অধিনায়ক।

image

গুজরাট টাইটান্স একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি এবং মোহিত শর্মা। 

চেন্নাই সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানা।


একাত্তর/আরবিএস  

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতাহাতি ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ার অভিযোগে আর্জেন্টিনার দুই ফুটবলার লেয়ান্দ্রো...
নিউ জার্সির স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপের সিংহাসন হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, অতিরিক্ত সময়ের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের রেশ শেষ বাঁশি বাজার পর মাঠের বাইরেও...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি নিজের জন্মশহর রোজারিওতে ফিরেছেন। ফোর্ট লডারডেল থেকে চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার ভোরে রোসারিওর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর