শেভি পিটার্স: মৃত্যুঞ্জয়ী এক অ্যাথলেটের নাম

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৬:১১ পিএম

কিছু গল্প হার না মানার, কিছু গল্প ভাবনার জগৎটাকে বদলে দেবার, কিছু গল্প শেখায়, কিছু গল্প স্বপ্ন দেখায়। কোনো কোনো গল্প সাহস যুগিয়ে লড়াই করতে শেখায়। 

শেভি পিটারর্সের গল্পটা ঘুরে দাঁড়ানোর। বিদ্রূপের হাসি আর বিদ্বেষের আতস বাজি বিদ্ধ করেছে বার বার। হৃদয়ের ক্ষত মুড়ে রাখেন হৃদয়ে। জীবনের কুয়াশার জাল ছিঁড়ে মুক্তির হাসি হেসেছেন।

অন্ধকারের পথ মাড়িয়ে আলোতে এসেছেন। আলোকিত করেছেন চারপাশ। শেভি পিটার্স একজন বিপ্লবী বীরের চেয়ে কম নন। 

শেভি পিটার্স যে বেঁচে আছেন সেটাই একটা বিস্ময়। দুই স্ট্রোক, আটত্রিশটা অপারেশন। মৃত্যুর চোখে চোখ রেখে প্রতিটা পলে পলে যুদ্ধ করছেন। জীবনের মানে যার কাছে মৃত্যুর সাথে লড়াই। 

তার ভাষায়, দুই বছর বয়সে লিভার ট্রান্সপ্ল্যান্ট। সাত বছর বয়সে স্ট্রোক। দু’বছর পর আবারো স্ট্রোক। সার্জারির পর সার্জারি করাতে হয়েছে আমাকে। 

দিনের পর দিন হাসপাতালে থাকতে হয়েছে। কখনও হাল ছাড়িনি। ডেডিকেশন থাকলে আপনাকে কোনো কিছু আটকে রাখতে পারবে না। আমাকেও পারেনি।

২২ বছর বয়সে মৃত্যু আবারো কড়া নাড়ে। এবার কিডনি ফেইল। দুইটা বিকল্প পথ ছিল। এক ডায়ালাইসিস দুই কিডনি প্রতিস্থাপন। শেভির প্রিয় ভাই ম্যাকডোনাল্ড তাকে নতুন জীবন দিলেন। 

লোকজন ভাবেনি সে বেঁচে থাকবে। সে প্রমাণ করেছে সে একজন যোদ্ধা। শেভি পিটার্সের জীবনে পরশ পাথর হয়ে এলেন কোচ জন লেয়ার। প্রথম দিন শেভির সাথে তিন ঘণ্টা কথা বলেন জন। 

image


বুঝতে পারলেন মৃত্যু তার এক নম্বর শত্রু। এক সপ্তাহ পর জন লেয়ারের পাঠশালায় শেভি। ৯৫ পাউন্ডের সেদিন ৯০ পাউন্ড ওজন তুলেছিলেন। সেদিনের পর কখনও থেমে থাকেননি তিনি। 

আরও পড়ুন: মেসিকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছে অ্যাপেল টিভি প্লাস

টানা এগারো মাসের অনুশীলন। সপ্তাহে ছয় দিন। দুই বেলা। সব আয়োজন ছিল ২০১৫ সালের স্পেশাল অলিম্পিকসের জন্য। তিনটা গোল্ড মেডেল জিতেছিলেন শেভি পিটার্স। 

তিনটা ডিসিপ্লিনে মোট ৭৩৩ পাউন্ড ওজন তুলেছিলেন। নিজেকে প্রমাণ করেছেন মৃত্যুঞ্জয়ী হিসাবে। সেই সঙ্গে পথ দেখিয়েছেন বিশ্বের হাজারো তরুণকে। শিখিয়েছেন লড়াইয়ে মন্ত্র।


একাত্তর/এসজে

হলিউড অভিনেত্রী সিডনি সুইনির একটি বিতর্কিত স্পোর্টস গ্যাম্বলিং (জুয়া) বিজ্ঞাপনকে ঘিরে বিশ্ব ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের ঝড় উঠেছে! বিজ্ঞাপনটিতে ২৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীকে নগ্ন অবস্থায় বিভিন্ন...
টেক্সাসের খ্যাতনামা 'আয়রনম্যান' প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে লেক উডল্যান্ডসের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাজিলীয় ইনফ্লুয়েন্সার ও অ্যাথলেট মারা ফ্লাভিয়া। হাজার হাজার মানুষের...
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা—এই তিন নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকার মানুষের কষ্ট কমেনি। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার মানুষ টানা...
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর