রংধনু রঙে সাজছে না অ্যালিয়াঞ্জ অ্যারেনা

আপডেট : ২৩ জুন ২০২১, ১২:০৮ পিএম

রংধনুতে আপত্তি ইউয়েফার। তাই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জ্বলবে না কোনো রেইনবো লাইট। সমকামিতার প্রতীক রংধনু রঙে জার্মানির স্টেডিয়াম রাঙাতে নিষেধাজ্ঞা দিয়েছে ইউয়েফা কর্তৃপক্ষ। হাঙ্গেরিতে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে সমকামিতা নিয়ে যেকোনো প্রচার প্রচারণা। তারই প্রতিবাদে রাতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে স্টেডিয়ামকে রেইনবো লাইটে সাজাতে চেয়েছিলো জার্মানি। বিস্তারিতো কোহিনূর কণার রিপোর্টে

সময়টা আশির দশকের। ম্যানচেস্টার সিটি-নিউক্যাসলের হয়ে মাঠ মাতাচ্ছেন ইংলিশ ফুটবলার জাস্টিন ফাসানু। তবে হঠাৎ একদিন নিজেকে সমকামী বলে দাবি করে বসেন ফাসানু। ফুটবলারদের মধ্যে প্রকাশ্যে সমকামিতার কথা স্বীকার করার ঘটনা এটিই ছিলো প্রথম। দুর্ভাগ্যজনকভাবে এই সমকামিতার জন্যই একদিন আত্মঘাতি হতে হয়েছিলো এই ইংলিশ ফরোয়ার্ডকে। সময়ের সাথে আজও বহাল তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। তাইতো সমকামী হলেও মুখে ছিপি এটে দেন খেলোয়াড়রা। তবে এলজিবিটি বা সমকামী সমঅধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয় 'রেইনবো লেইস' নামে একটি সংগঠন।

এখন চলছে ইউরো ২০২০ এর জমজমাট লড়াই। এরই মধ্যে নতুন লড়াইয়ে নেমেছিলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক ম্যানুয়্যাল নয়্যার। সমকামিতার প্রতীক রামধনু রঙের আর্মব্যান্ড পরে মাঠে নেমে পড়েছিলেন এই ফুটবলার। তবে এ নিয়ে জল কম ঘোলা হয়নি। ইউয়েফা তদন্তে নামলেও পরে অবশ্য রেহাই পান নয়্যার। 

image


এদিকে সম্প্রতি স্কুলে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার সম্পর্কিত যে কোনো প্রচার নিষিদ্ধ করেছে হাঙ্গেরি। এরই প্রতিবাদে জার্মানি-হাঙ্গেরির ম্যাচ ভেন্যু অ্যালিয়াঞ্জ অ্যারেনাকে রামধনুর সাত রঙে সাজাতে চেয়ে চিঠি দেন মিউনিখের মেয়র দিয়েতার রেইতা। সেই লক্ষ্যে স্টেডিয়ামটিতে হয়ে যায় রিহার্সাল । 

তবে এ নিয়ে এই মুহর্তে কোনো রকম বিতর্কে জড়াতে চায়না ইউয়েফা। তাইতো আয়োজনকে ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে মিউনিখ মেয়রের আবেদন খারিজ করে দেয় তারা। তবে বিকল্পও বাতলে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তারা বলেছে ইউরো চলাকালীন অন্য যে কোনো সময় স্টেডিয়ামটিকে সাজানো যেতে পারে রেইনবো লাইটে।


একাত্তর/এসজে 

টানা তিনবার বিশ্বকাপে ভরাডুবি, জার্মান ফুটবলের জন্য এ যেন এক দুঃস্বপ্নের ধারাবাহিকতা। ২০১৪ সালের বিশ্বজয়ের পর থেকে যেন ছন্দ হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্যারাগুয়ের...
অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে জোনাথন টাহর হেডে জার্মানি জালের দেখা পেলেও ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
২০১৪ সালের সেই ঐতিহাসিক মারাকানা ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট মঞ্চে পা রাখছে জার্মানি। মাঝে দীর্ঘ এক যুগ কেটে গেছে গ্রুপ পর্বের ব্যর্থতার চোরাবালিতে। অবশেষে সেই গেরো ছুটেছে। তবে এবারের শেষ...
পিছিয়ে পড়েও জার্মানিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর