বৃষ্টি আইনে ১৭ রানে হার টাইগারদের

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম

দুই ইনিংসে তিনবার বৃষ্টির বাধায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে ১৭ রানে হেরেছে টাইগাররা। 

১৬তম ওভারের প্রথম বল হওয়ার পরই বৃষ্টির কবলে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে। ক্রিজে ছিলেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। বাংলাদেশের স্কোর ছিলো ৩ উইকেটে ৮৪।

ম্যাচের ৩৪.৩ ওভারে বাংলাদেশের রান তখন ৭ উইকেটে ১৪৩, তখন আরেক দফা বৃষ্টিতে থমকে যায় খেলা। 

প্রায় এক ঘণ্টা পর আবার শুরু হয় বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে। কোনও ওভার না কমিয়েই ম্যাচ শুরু হয় ৪টা ১০ মিনিটে।

চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম ১০ ওভারের চ্যালেঞ্জ সামলেও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ-মিডল অর্ডারের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এক প্রান্তে দাঁড়িয়ে তাওহীদ হৃদয় ফিফটি করলেও ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানে আটকে গেছে স্বাগতিকরা। বৃষ্টি আইনে প্রথমে আফগানরা ১৬৪ রানের লক্ষ্য পায়।

বৃষ্টি থামলে মাঠ শুকানোর কাজ চলতে থাকে। রাত ১০টা ৩৫ মিনিটে খেলা শুরুর নতুন সময় নির্ধারিত হয়। আফগানিস্তানের লক্ষ্য নেমে আসে ২৯ ওভারে ১১১ রানে। কিন্তু খেলা শুরুর আগেই আবার নামে বৃষ্টি।

আফগানরা ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান তোলার পর বৃষ্টিতে শেষ হয় খেলা।

২০ ওভার খেলা না হলেই ম্যাচে জয়-পরাজয় আসত না। কিন্তু একটুর জন্য পার পেয়ে যায় আফগানরা।

শেষ পর্যন্ত খেলা আর শুরু হতে পারল না। চট্টগ্রামের আকাশের কান্না চলতে থাকলেও আফগানদের মুখে নিশ্চয়ই ফুটে উঠেছে হাসি। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে জিতে সিরিজে এগিয়ে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩ ওভারে ১৬৯/৯ (তামিম ১৩, লিটন ২৬, শান্ত ১২, সাকিব ১৫, হদয় ৫১, মুশফিক ১, আফিফ ৪, মিরাজ ৫, তাসকিন ৭, হাসান ৮*, মুস্তাফিজ ৩*; ফারুকি ৮.৪-১-২৪-৩, সালিম ৪.২-০-৩৬-০, ওমারজাই ৬-০-৩৯-১, মুজিব ৯-১-২৩-৩, নবি ৬-০-২৫-১, রশিদ ৯-০-২১-২)।


একাত্তর/জো

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর