প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৬:১১ পিএম

বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণার পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম।

গতকাল সেটা সত্যি না হলেও শুক্রবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে গণভবনে আছেন মাশরাফি বিন মর্তুজাও।

বৃহস্পতিবার চট্টগ্রামে অবসরের ঘোষণা দিয়ে শুক্রবার সকালে ঢাকায় আসেন তামিম। তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরে দুবাই যাবার কথা রয়েছে তার। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর দেশে ফিরবেন তিনি।

সাম্প্রতিক সময়টাতে চোট নিয়ে বেশ ভুগছিলেন তামিম। চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেনি তিনি। পিঠের নিচের অংশের পুরনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় কিছুদিন আগে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও তামিম জানান, শতভাগ ফিট নন তিনি। প্রথম ম্যাচ খেলার পর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই জানিয়ে দিলেন তিনি।

তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগী হয় বোর্ডও। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি।’

আরও পড়ুন: রেকর্ড ও কীর্তিতে আলোকিত তামিমের ক্যারিয়ার

বিসিবি সভাপতি বলেন, ‘আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


একাত্তর/জো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে তিনটি শর্ত দিয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর