বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমি চান সৌরভ

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম

বিশ্ব ক্রিকেটে ভুড়িভুড়ি হাফ সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও শাসক সৌরভ গাঙ্গুলী সবে ৫১ বছরে হিট করলেন। সামনেই বিশ্বকাপ, শোনা যাচ্ছে সেখানেও বিশেষ ভূমিকায় দেখা যাবে তাকে। তবে তার আগেই আলোচনায় বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে। 

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠতে আর বাকি মাত্র ৮৮দিন। আর এরইমধ্যে বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছে সাবেক ক্রিকেট ক্রিকেটাররা। সেই কাতারে এবার নাম লেখালেন সৌরভ গাঙ্গুলীও। জানালেন তার চার দলের নাম। 

আইসিসির ওয়েবসাইটে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বলেন, কোন চার দল খেলবে, বলা মুশফিল। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হবে তিনটি দল। আপনি এই বড় ইভেন্টে নিউজিল্যান্ডকে কখনই ছোট করতে পারবেন না।

সৌরভ আরও বলেন, আমি পাঁচটি দল বাছাই করবো এবং পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করবো। পাকিস্তানকে আমি শুধুমাত্র একটাই কারণে চাইছি, যাতে ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে পারি। বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। 

আরও পড়ুন: এক দফার নামে অপকর্ম মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং অন্যটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। তবে লিগ পর্বে ভারত-পাকিস্তান ১৫ অক্টোবর মুখোমুখি হবে। ভারতের সাবেক এ অধিনায়কের আশা যে তারাই আবার সেমিফাইনালে মুখোমুখি হবে।

২০১৩ সালের পর বড় মঞ্চে ভারতের শিরোপা জিততে না পারার কারণ নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, আগেও যখন ম্যাচ খেলা হতো, তখনও চাপ থাকতো। চাপ কোনও সমস্যা নয়। আমি মনে করি, নিশ্চয়ই কোনও না কোনও সমাধানের রাস্তা বেরিয়ে আসবে। 


একাত্তর/আরবিএস  

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর