নারী ও পুরুষদের সমান প্রাইজমানি দেবে আইসিসি

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম

নিজেদের যেকোনো টুর্নামেন্টে পুরুষ ও নারীদের সমান প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

এই সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের এক গুরুত্বপূর্ন ঘটনা হিসেবে উল্লেখ করে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, খেলার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ন ঘটনা।

তিনি আরও বলেন, আমি আনন্দিত যে, আইসিসি বা বৈশ্বিক ইভেন্টে পুরুষ ও নারী ক্রিকেটাররা এখন থেকে সমানভাবে পুরস্কৃত হবে।

আরও পড়ুন: ব্যর্থ বিদ্রোহের পরও ওয়াগনারকে সুযোগ দিয়েছিলেন পুতিন

২০১৭ সাল থেকে অর্থ পুরস্কারের বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।

image


২০২২ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তন আট লাখ ডলার। 

অন্যদিকে নারীদের বিশ্বকাপের ক্ষেত্রে এই অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও পাঁচ লাখ ডলার।


একাত্তর/আরবিএস 

ফুটবলের বিশ্বমঞ্চে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হলো 'ব্যালন ডি’অর' । এই সোনালি ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখেন বিশ্বের প্রতিটি পেশাদার ফুটবলার। কারও...
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত...
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ ও বণ্টনে নানা ধরনের অনিয়ম এবং অসংগতির তথ্য উঠে এসেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর