বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম

আসছে ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশকে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের পর ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেরও সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড।

ওয়ানডে সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের বাকি দু’টি ওয়ানডেতে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর নেলসন এবং নেপিয়ারে।

আরও পড়ুন: মান হারিয়েছে ইউরোপের ক্লাব, আর ফিরবো না: রোনালদো

নেপিয়ারে ২৭ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৯ ও ৩১ ডিসেম্বর সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

নিউজিল্যান্ড-বাংলাদেশ দলের সূচি:

১৭ ডিসেম্বর: প্রথম ওয়ানডে। স্থান: ডানেডিন।

২০ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে। স্থান: নেলসন।

২৩ ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে। স্থান: নেপিয়ার।

২৭ ডিসেম্বর: প্রথম টি-টোয়েন্টি। স্থান: নেপিয়ার।

২৯ ডিসেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি। স্থান: তাউরাঙ্গা।

৩১ ডিসেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি। স্থান: তাউরাঙ্গা।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর