কানাডার টি-টোয়েন্টি লিগে মুখোমুখি সাকিব-লিটন

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম

দেশের বাইরের বিভিন্ন টি-টোয়েন্টিতে খেলায় পথ দেখিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁকে অনুসরণ করে এখন অনেক ক্রিকেটারই বিদেশের মাটিতে বিভিন্ন টি-টোয়েন্টি আসরে খেলছেন নিয়মিত খেলে যাচ্ছেন। 

এরিই ধারাবাহিকতায় কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে গেছেন সাকিব ও লিটন দাস। দু’জন খেলবেন দুই দলের হয়ে। মজার বিষয় দুজন রাতেই মুখোমুখি হচ্ছেন। 

ফ্র্যাঞ্চাইজি এ লিগটিতে শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছেন লিটনের জাগুয়ার্স ও সাকিবের মন্ট্রিয়াল টাইগার্স। ক্রিকেটপ্রেমী ভক্ত সমর্থকদের জন্য রাতটি বেশ উপভোগ্য হবে বলে আশা করা যাচ্ছে।

এবারের আসরে লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা।

মন্ট্রিয়েল টাইগার্সের আইকন হিসেবে আছেন সাকিব। দলে কোচ হিসেবে পাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে। 

অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে দল। তবে সাকিব ছাড়াও আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শারফানে রাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা স্কোয়াডে আছেন।


একাত্তর/এসজে

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বাঁশি বাজার আগেই রাজনীতির মাঠে জমে উঠেছে এক চরম রসালো নাটক! মেক্সিকান গণমাধ্যম ও জার্মান প্রেস এজেন্সি জানিয়েছে, সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর