অভিষেকেই গোল করে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:২৭ পিএম

তিন নামলেন, নিজের চেনা স্টাইলে গোলও করলেন। ইন্টার মায়ামির জার্সিতে এভাবেই হয়ে গেলো লিওনেল মেসির গ্র্যান্ড অভিষেক। এলএমটেনের গোলো ক্রুজ আজুলকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে ইন্টার মায়ামি।

আউটসাইড বক্স থেকে লিওনেল মেসির গোল। মুহূর্তেই গর্জে উঠলো মায়ামি শিবির। হোক স্পেন, প্যারিস কিংবা আমেরিকা এলএমটেনতো এমনই, আজন্মের চেনা, সবার আপনজন।

অপেক্ষাটা অবশ্য ৯৩ মিনিটের। আজ কি তবে মেসির গোল ছাড়াই ম্যাচ শেষ হবে। এই ভাবনা ভাবতে ভাবতেই স্টপেজ টাইমে হাজির শো স্টপার। গোল করে দলে জেতালেন। নিয়ে গেলেন টেবিলের টপে। এর চেয়ে রোমাঞ্চকর রাজ্যাভিষেক আর কি বা হতে পারে। 

মেসিকে বেঞ্চে বসিয়েই শুরু হয় ম্যাচ। সমর্থকদের তৃষ্ণার্ত মন যেন ভরে না। অবশেষে ৫৩ মিনিটে তিনি এলেন ... সেই দশ নম্বর জার্সি, সেই আর্মব্যান্ড, নতুন রঙে বিশ্বসেরা কিং লিওনেল মেসি। কয়েক মুহূর্তেই সবাই মাতে তার ম্যাজিক স্টিকের ছোঁয়াতে।

আজকের বিশেষ দিনে ডেভিড বেকহ্যামের আনন্দটা যেন একটুখানি বেশি। শুধু যে ১০ বছরের চেষ্টায় মেসিকে দলে ভেড়ানো তাই নয় আজ ১৬ বছর আগে ঠিক এই দিনেই যে সাবেক এই ইংলিশ সুপারস্টারের অভিষেক হয়েছিলো আমেরিকার মাটিতে।

প্যারিস যা দিতে পারেনি তাই মেসির হাতে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা। এমন দিনের সাক্ষী হতে কে না চায়।

আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান সবাই এসেছিলেন নয়া মেসিকে দেখতে। কারণ তো সবারই জানা রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান।

আরও পড়ুন: অঘোষিত ফাইনালে ব্যাট করছে টাইগ্রেসরা

কি ভীষণ অদ্ভুত... গেলো বিশ বছর ধরেতো এমনটাই করছেন। তবুও যেন প্রতিবারই তাকে দেখে নতুন করে জুড়ায় এই চোখ। একটাইতো মন কতবার জিতবেন কে জানে?


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর