শুরুতেই জমে ক্ষীর মেসি-মায়ামি রসায়ন

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেই মেসি করে ফেলেছেন তিন গোল আর এক অ্যাসিস্ট। টিমমেটদের সাথেও শুরুতেই জমে উঠেছে ক্যামেস্ট্রি। এরই মধ্যে গুঞ্জন মেসি নাকি ধারে ফিরে যাচ্ছেন তার পুরনো প্রেম বার্সেলোনাতে। তবে সেই সম্ভাবনা নাকোচ করে দিয়েছেন ইন্টার মায়ামির কো-ওনার জর্জ মাস। 

অতঃপর তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিলো। রূপকথার গল্পের এই শেষ লাইন দিয়েই মেসি-মায়ামি নতুন গল্পের শুরু। খেলো, গোল করো, দলকে লিগ জেতাও, চ্যাম্পিয়ন্স লিগ জেতাও। পিএসজিতে এমনি করেই কেটেছে মেসির দু’বছর। এ চাপগুলোই মেসিকে চেপে ধরে রেখেছিলো আষ্টে-পিষ্ঠে। সেই চাপ মুক্তিতেই আমেরিকায় পাড়ি দেয়া।

মেসির মায়ামিতে নাম লেখানোকে অনেকেই ভেবেছে অবুঝ পদক্ষেপ, অনেকেই ভেবেছে করতে হবে ভুল সিদ্ধান্তের আক্ষেপ। তবে এই ছবিগুলোর কাছে ম্লান হয়েছে সবার সব প্রেডিকশন। রাজার বেশে আনভেইলিং, সুপারহিরোর মতো অভিষেক। সব মিলিয়ে লিও আছেন বেশ।

মায়ামিতে মেসির আপাতত ১৮ মাসের প্রাথমিক চুক্তি এরই মধ্যে শুরু হয়েছে কানা-ঘুষা মেসি নাকি লোনে ফিরবেন বার্সেলোনাতে। ডিসেম্বরে শেস হবে এমএলএসের চলতি সিজন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই ফাঁকা সময়টাতেই মেসি ফিরবেন বার্সায়। 

যেমনটা ফিরেছিলেন বেকহ্যাম এবং থিয়েরি ওরি। তবে লিওর বেলায় এমনটা ঘটছে না নিশ্চিত করে দিলেন ইন্টার মায়ামির কো ওনার জর্জ মাস। বার্সেলোনা থেকে যদি মেসিকে ফেয়ারওয়েল দিতে চায় সেই ব্যবস্থা করে দিবেন মাস।

image

আরও পড়ুন: ‘২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও শুরু করেছে তারা’

তিনি বলেন, লিওনেল মেসি ধারে কখনোই বার্সেলোনাতে ফিরবে না। তবে বার্সেলোনা থেকে মেসি যথাযথ ফেয়ারওয়েল ডিসার্ভ করে, আমি আমার ক্ষমতার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, যেনো মেসি তা পায়। ইন্টার মায়ামি সেটি অবশ্যই করবে। 

বোঝাই যাচ্ছে পিএসজিতে শেষবেলায় ভালোবাসার যে ভিন্ন রূপ দেখেছিলো মেসি, ফ্লোরিডা করছে তারই দায়মোচন। আমেরিকাতে মেসিও যেন খুজে পেলেন হারিয়ে যাওয়া নিজেকে। তবে এটাও ঠিক মেসি হয়তো মায়ামির হয়ে সব ম্যাচে গোল পাবেন না, দলকে জেতাতেও পারবেন না। সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ামির জার্সিতে আর্জেন্টাইন সুপারহিরো উপভোগ করছেন তার প্রতিটা মুহুর্ত। বিশ্বজয়ী এ্লএমটেন আজ ভারমুক্ত।


একাত্তর/আরবিএস  


তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর