ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এশিয়া কাপেও খেলছেন না তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পাশাপাশি ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না বলে জানান দেশসেরা ওপেনার।

অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ওনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।

এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা।

গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের যে ম্যাচের পর আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম, সেই ম্যাচটিই হয়ে থাকল তার নেতৃত্বের শেষ ম্যাচ।

চট্টগ্রামে ওই ম্যাচের পরদিন সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তামিম। নাটকীয় ঘটনাপ্রবাহের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশে’ পরদিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। মাস দেড়েকের ছুটিও পান তিনি।

তখন এই ব্যাটসম্যান বলেছিলেন, নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন ছুটি থেকে ফেরার পর। তবে বিসিবি সভাপতি বলেছিলেন, তামিমকেই তারা নেতৃত্বে রাখতে চান।

আরও পড়ুন: প্রাথমিক দলে নন পারফরমারদের ছড়াছড়ি, নেই বিজয়

অবসর প্রত্যাহারের সপ্তাহ দুয়েক পর পরিবারের সঙ্গে কয়েক দিনের জন্য দুবাই যান তামিম। সেখান থেকে লন্ডনে যান পিঠের নিচের অংশের চোটের চিকিৎসার জন্য। লন্ডনে দুই দফায় ইনজেকশন নিয়ে তিনি দেশে ফেরেন।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর