৪৫তম শিরোপার পথে মেসি

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১২:৪১ পিএম

মেসির নজরে এখন আরেক ফাইনাল। লিগস কাপের শিরোপা ঘরে তোলার রেশ না কাটতেই আর্জেন্টাইন সুপারস্টার এবার ভাবছেন ইউএস ওপেন কাপের শিরোপা জয় নিয়ে।

যুক্তরাষ্ট্রে ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ইউএস ওপেন কাপ। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। এবারের ইউএস ওপেন কাপের সেমিফাইনালে বুধবার সিনসিনাতি এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনসিনাতিরর মাঠ টিকিউএল স্টেডিয়ামে। মায়ামি জিতলেই আরেকটি ফাইনালের দেখা পাবেন মেসি। মেসির হাতে উঠে যাবে ৪৫ নম্বর শিরোপা।

আরও পড়ুন: মেসির খেলা দেখার টিকেট সোনার হরিণ

এর আগে, রোববার লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ন্যাশভিল এসসিকে হারানোর মধ্য দিয়ে ৪৪তম শিরোপা জিতে মেসি।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি মায়ামির জার্সিতে সাত ম্যাচে ১০ গোল করেছেন। মেজর লিগ সকারের তলানির দল হিসেবে মায়ামি টানা তৃতীয় মৌসুমে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলো। মেসির আগমনে পুরো দৃশ্যই পাল্টে গেলো। টানা সাত ম্যাচে অপরাজিত থেকে লিগস কাপের শিরোপা ঘরে তুলে মেসির মায়ামির স্বপ্ন এখন ইউএস ওপেন কাপ।


একাত্তর/পিএজে

স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর