নতুন দ্রুততম মানব নোয়াহ লাইলস

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০১:১৮ পিএম

বিশ্বের দ্রুততম মানবদের নতুন একজন নোয়াহ লাইলস। ৯ দশমিক আট তিন সেকেন্ডে প্রথম হয়েই শেষ করলেন ১০০ মিটার স্প্রিন্ট।  

রোববার বুদাপেস্টে উসাইন বোল্ট, আসাফা পাওয়েলদের মতো কিংবদন্তিদের নামের পাশে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসের নাম। 

দিনের শুরুতেও ১০০ মিটার  জয়ে ফেভারিট ছিলেন না লাইলস। কিন্তু সবাইকে বিস্মিত করে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে গেলেন নোয়াহ লাইলস। সবার চেয়ে কম সময়ে ১০০ মিটার পাড়ি দিয়ে জিতে নিলেন স্বর্ণপদক। বতসোয়ানার জাতীয় রেকর্ড ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন লেৎসিলে তেবোগো।

বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নোয়াহ এসেছিলেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার জয়ের হ্যাট্রিকের স্বপ্ন নিয়ে। তবে বাজিমাত করলেন ১০০ মিটারে।

উসাইন বোল্টই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে একমাত্র যিনি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ডাবলস পেয়েছেন। লাইলস ২০০ মিটারে জিতলে ভাগ বসাবেন উসাইন বোল্টের আরও একটি রেকর্ডে।

বুদাপেস্টে ১০০ মিটার জয়ে ফেভারিট ছিলেন অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস এবং ২০২২ সালে ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবের খেতাবপ্রাপ্ত ফ্রেড কার্লি। তবে ফাইনালে উঠতে পারেনি এ দুজনের কেউ। সকলকে অবাক করে লাইলস জিতে নেন স্বর্ণপদক।


একাত্তর/পিএজে

অবশেষে উসাইন বোল্টের উত্তরসূরিকে পাওয়া গেলো। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব হয়ে নিজেকে সেই জায়গায় বসালেন ইতালির লামন্ত মার্সেল জ্যাকব।মাত্র বছর দুয়েক আগে, ২০১৮ সালে লং জাম্প ছেড়ে স্বল্প পাল্লার দৌড়ে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর