পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপ, সূচি প্রকাশ

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম

আর একদিন পরই পাকিস্তান ও শ্রীলংকায় যৌথভাবে  শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান ও শ্রীলংকা।  

বুধবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।

পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।

গ্রুপ পর্ব:
৩০ আগস্ট: পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট: বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর: পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর

সুপার ফোর:
৬ সেপ্টেম্বর: এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর: বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর: এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর: এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর: এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর: এ২-বি২, কলম্বো

ফাইনাল:
১৭ সেপ্টেম্বর: কলম্বো 

এসজে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর