জট খুলছে রিয়াদের বিশ্বকাপ ভাগ্যের

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:২৬ পিএম

যত দিন যায় তত জট খুলে রিয়াদের বিশ্বকাপ ভাগ্যের। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের বিশ্বকাপ ভাবনায় যে রিয়াদ ভালোভাবেই আছেন তা আরও একবার স্পষ্ট হলো।

যে আলোচনা এক্কেবারে শেষ হয়ে গিয়েছিল টানা তিন সিরিজে বাদ পড়ার পর... সেটাই এখন টক অব দ্য টাউন। মাহমুদউল্লাহ রিয়াদ মিরপুরের হোম অব ক্রিকেটে কঠোর অনুশীলনে ঠিক সেই সময়টায় যখন এশিয়া কাপের বাংলাদেশ কন্টিনজেন্ট ক্যান্ডিতে।

রিয়াদ চালিয়ে যাচ্ছেন... চালিয়ে যাবেন...নিরন্তর সংগ্রামী আনসাং হিরোরা তো এমনই হোন। সাফল্য ভিড়ে যারা হারিয়ে যান... ব্যর্থতার তথাকথিত মানদণ্ডে যাদের মাপা হয়... চুলচেরা বিশ্লেষণ করা হয়।

সৌম্য সরকারও ছিলেন... তবে রিয়াদ কেন্দ্রিক ডিসকাশনটা বেশি কারণ এরপরই তার গন্তব্য ভারতীয় ভিসা সেন্টারে... ২১ আগস্ট প্রথম দফায় না থাকা রিয়াদ এদিক সব আলো কেড়ে নিলেন।

পাসপোর্ট জমা দেয়ার পর আবার ফিরিয়ে নেয়া, এরপর শুধু রিয়াদ বোর্ডের আহবানে পাসপোর্ট জমাই দেননি... ক্যাপ্টেন সাকিবের সাথে ফিটনেস-পরিকল্পনা সব ইস্যুতে হয়েছে আলোচনা। সেই রিয়াদ ক্যামেরার ফোকাসের পুরোটা জুড়ে।

একজন সাকিব আল হাসান অধিনায়ক হবার পরই মূলত মাহমুদউল্লাহ রিয়াদ কেন্দ্রিক ইস্যুতে মোড় বদল। ১১ আগস্ট ক্যাপ্টেন সাকিবের নাম ঘোষণা হয়... এরপর

*রিয়াদকে রেখে বিশেষ দল গঠন হয়
*বিশ্বকাপ পরিকল্পনায় পাসপোর্ট জমা নেয়া হয়
*অভিমান ভেঙে রিয়াদের অনুশীলনে যোগ দেন
*ড্রেসিং রুমে সাকিব-রিয়াদ বৈঠক

২৮ আগস্ট রিয়াদ যখন ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফিরলেন... আনসাং হিরোর প্রতিটা পদক্ষেপে ফিরে আসার স্বপ্ন... সেই স্বপ্ন পূরণ হোক আর নাই হোক... হিরোরা হাল ছাড়েন না।

 

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর