অবশেষে শুরু হচ্ছে হাইব্রিড মডেলের এশিয়া কাপ

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১১:০৩ এএম

অনেক জল ঘোলার পর অবশেষে মাঠে গড়াচ্ছে হাইব্রিড মডেলের এশিয়া কাপ। প্রথমবার এই আঞ্চলিক টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকছে দুটি দেশ। বুধবার মুলতানে স্বাগতিক পাকিস্তানের সাথে নেপালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। 

রাজনীতির টেবিল থেকে যুদ্ধের ময়দান, এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের শত্রুতা বড্ড ঐতিহাসিক। লড়াই চলছে দু’দেশের জন্মলগ্ন থেকে। কিন্তু কে না জানে, ওদের মধ্যে অনন্তকাল ধরে চলতে থাকা এই সংঘাত লাভের চেয়ে ক্ষতিই ডেকে এনেছে বেশি। 

এসব রাজনৈতিক সংঘাতের জেরেই এবারের এশিয়া কাপ খেলতে কোনোভাবেই আয়োজক দেশ পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তাই বাধ্য হয়েই সাজাতে হয়েছে হাইব্রিড মডেলে। প্রথমবারের মতো তাই এশিয়া কাপ আয়োজন করছে দুই দেশ মিলে। চারটা ম্যাচ পাকিস্তানে।
 
আর ফাইনালসহ বাকি ৯ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। এনিয়ে অনেক রশি টানাটানি হলেও ক্রিকেটের স্বার্থ বিবেচনায় এই মডেলই বেছে নেয় আয়োজক- এসিসি। এবার এশিয়া কাপের আরেক বিশেষত্ত, বিশ্বকাপের আগে সিমিলার কন্ডিশনে খেলা। আর প্রথমবার আঞ্চলিক এই আসরে সুযোগ করে নিয়েছে নেপাল। 

গেল বছরের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জিতে তাক লাগিয়ে দিয়েছিলো শ্রীলঙ্কা। তবে ওডিআই ফরম্যাটেও এই টুর্নামেন্টে ওরা সেরা। সর্বোচ্চ ৫০ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৩৪ জয়। এই তালিকায় ওদের পরে ভারত আর পাকিস্তান। ম্যাচ সংখ্যায় খুব একটা পিছিয়ে না থাকলেও এই ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের জয় মাত্র সাতটা। টপ থ্রি থেকে যোজন যোজন পেছনে। 

ম্যাচ জয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও ট্রফির হিসেবে ভারত পেছনে ফেলেছে ওদের। হাফ ডজন ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ শিরোপা আছে রোহিত শর্মাদের শোকেসে। একটা কম শ্রীলঙ্কার। আর জোড়া ট্রফি জিতেছে পাকিস্তান। এই তিন দেশই কেবল এশিয়া কাপের চ্যাম্পিয়ন তকমা ভাগাভাগি করে নিয়েছে নিজেদের মধ্যে। বাংলাদেশের নামটা পেছনে বলে মন খারাপ হতেই পারে। 

তবে ওয়ানডে এশিয়া কাপে সফলতম ব্যাটারদের তালিকায় চোখ বোলালে টাইগার ভক্তদের হাসি চওড়া হতেই পারে। এই টুর্নামেন্টে গেল দশ বছরের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। তার এভারেজও ঈর্ষনীয়। কেবল ভারতের শেখর ধাওয়ান আছে তার আগে।

 

একাত্তর/এআর
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর