জ্বরে কপাল পুড়লো লিটনের, ডাক পেলেন বিজয়

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:৪৪ এএম

যা শঙ্কা ছিল তাই হলো সত্য। জ্বরেই কপাল পুড়লো লিটন দাসের। খেলা হচ্ছে না এশিয়া কাপে। তার জায়গায় দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে।

মঙ্গলবার রাত থেকেই গুঞ্জন ছিল লিটন আউট, বিজয় ইন। কিন্তু এমন খবরের কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছিলো না। কারণ মঙ্গলবার বিকেলে বিসিবির সূত্রে খবর ছিল লিটনের জ্বর কমলেও পুরোপুরি সুস্থ নন। তাই আশা করা হচ্ছিল হয়তো প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় ম্যাচে পাবে টাইগাররা। কিন্তু শেষমেশ পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই টাইগার ওপেনার।

এদিকে গেলো ডিপিএলে ১৬ ম্যাচে ৫৯.৫৭ গড়ে ৮৪৩ রান করে সেকেন্ড টপ স্কোরার ছিলেন বিজয়। কিন্তু এমন ঈর্ষণীয় পারফরম্যান্সেও জাতীয় দলে ডাক পাননি এই টাইগার ওপেনার। এমনকি ছিলেন না এশিয়া কাপের ব্যাকআপ ওপেনার লিস্টেও। কিন্তু শেষ পর্যন্ত ওপেনারদের তালিকা থেকে তামিমের না খেলা, লিটনের ছিটকে পড়া আর সাইফ হাসানের ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর দলে কল পেলেন বিজয়।

বুধবারই শ্রীলঙ্কাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বিজয়। নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, লিটন দাসের জায়গায় একজন ডানহাতি টপ অর্ডার ব্যাটার যে উইকেটকিপিংটাও করতে পারে। আর সেই হিসেবে এনামুল বিজয় একদম পারফেক্ট। তবে ওয়ানডেতে মুশফিক দায়িত্ব সামলাচ্ছেন কিপিংয়ের। তাই বিজয় ১৭ জনের স্কোয়াডের বাইরে থেকে সরাসরি একাদশে ঢুকে পড়তে পারবেন কিনা সেটা নিশ্চিত করে বলার উপায় নেই।  

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর