এশিয়া কাপ খেলতে পাকিস্তানের পথে লিটন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

এশিয়া কাপে সুপার ফোর খেলতে সন্ধ্যায় পাকিস্তান যাচ্ছেন টাইগার ওপেনার লিটন দাস। শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় এশিয়া কাপে খেলতে আর বাঁধা নেই তার।

জ্বরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছিলেন লিটন দাস। তার ছিটকে পরার মতো টাইগাররাও প্রায় ছিটকে পরছিল টুর্নামেন্ট থেকে। কিন্তু শেষমেশ মিরাজ-শান্তদের ক্রিকেট নৈপুণ্যে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। দলে ফিরে আসে স্বস্তি। এমন স্বস্তির মধ্যে আরো একটা ভালো খবর সুপার ফোরে খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন।

ইনজুরি এশিয়া কাপ থেকে নিজেকে আগেই সরিয়ে নেন তামিম। এরপর লিটনের জ্বর আর ব্যাকআপ সাইফের ডেঙ্গু। সবমিলিয়ে ওপেনিং নিয়ে চরম দুশ্চিন্তায় পরে যায় দল। শেষপর্যন্ত এশিয়া কাপের ৩২ জনের স্কোয়াডের বাইরে থাকা এনামুল বিজয়ের ডাক পরে ঠিক টাইগারদের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে।

তড়িঘড়ি করে বিজয়কে লঙ্কায় উড়িয়ে নিলেও প্রথম ম্যাচে জায়গা হয় সাইডবেঞ্চে। ওপেনিংয়ে ডেব্যু হয় তানজিদ তামিমের। সাথে জুটি গড়েন নাইম শেখ। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ের দায়িত্ব নিতে পারেনি দুজনের একজনও। ফলাফল ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়।

লঙ্কানদের বিপক্ষে হারে এশিয়া কাপে টিকে থাকার সমীকরণ টাইগারদের সামনে। লাহোরে আফগানদের বিপক্ষে মেকশিফট ওপেনিংয়ে মিরাজেই ভরসা করে টিম ম্যানেজমেন্ট। যার সুফলও পেয়েছে দল। ১১৯ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে দলকে জয় এনে দেন মিরাজ। কিন্তু এদিনও দায়িত্বহীন নাইম। তাই ঘুরেফিরে যখন সুপার ফোরে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা। তখন খুশির খবর হলো দলে যোগ দিতে পাকিস্তানের পথে লিটন।

আগেই বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, টাইগাররা যদি সুপার ফোরে যায়। তবে লিটন পুরোপুরি সুস্থ হলে দলের সাথে যোগ দেবেন। হয়েছেও তাই। আজ রাত ৯টায় কাতার হয়ে পাকিস্তান যাচ্ছেন এলকেডি।

আগামী ৬ সেপ্টেম্বর টাইগারদের সুপার ফোরের ম্যাচ। সেখানে যদি লিটন ওপেন করেন তবে হয়তো কাটা পড়তে পারেন নাইম শেখ। সেক্ষেত্রে মিরাজ-এলকেডিকে দেখা যেতে পারে ওপেনিংয়ে।

একাত্তর/পিএজে
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
দীর্ঘ তিন মাসের বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। ২০২৫ সালের...
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে...
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর