নারী ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন আসেফা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম

ইথিওপিয়ার টাইজিস্ট আসেফা নারী ম্যারাথনের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। রোববার জার্মানির বার্লিন ম্যারাথনে তিনি এই নতুন রেকর্ডটি সৃষ্টি করেন। আসেফা দুই ঘণ্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডের সময়ে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন। গেল আসরেরও শিরোপা জিতেছিলেন তিনি। 

এতদিন নারী ম্যারাথনের বিশ্বরেকর্ডটি ছিলো কেনিয়ার ব্রিজিদ কোসগেইয়ের কাছে। ২০১৯ সালে শিকাগো ম্যারাথানে তিনি দুই ঘণ্টা ১৪ মিনিটি সময় নিয়ে সেই রেকর্ডটি করেছিলন। এবার তার থেকে দুই মিনিট কম সময় নিয়ে নতুন বিশ্বরেকর্ড করলেন ইথিওপিয়ার দৌড়বিদ আসেফা।
 
এদিকে, ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন ইলিউড কিপচোগে বার্লিনে দুই ঘণ্টা দুই মিনিটি ৪২ সেকেন্ড সময় নিয়ে পুরুষ বিভাগে শিরোপা জিতেছেন। ৪৮ বছরের এই কেনিয়ান দৌড়বিদ গেলো বছর বার্লিনে রেকর্ড দুই ঘণ্টা এক মিনিট শূন্য ৯ সেকেন্ড সময় নিয়ে ইথিওপিয়ান গ্রেট হেইলে গেব্রসেলাসির রেকর্ড স্পর্শ করেন। 

আসেফার বিশ্বরেকর্ডটি বার্লিন আসরে গড়া ১৩তম বিশ্বরেকর্ড। তিনি গত বছর দুই ঘণ্টা ১৫ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে ইতিহাসের তৃতীয় দ্রুততম নারী ম্যারাথনের সময় উহার দেন। আসেফা বিশ্বরেকর্ড গড়ার পর বলেন, আমি ম্যারাথন বিশ্ব রেকর্ড ভাঙতে চেয়েছিলাম, কিন্তু দুই মিনিট কমানো কথা কখনো ভাবিনি।  

আসেফা ৮০০ মিটার দৌড়ে বেশ পটু ছিলেন। গেলো বছরের এপ্রিলে ম্যারাথন দৌড় শুরু করেন তিনি। বার্লিনে আসার আগে তিনি বলেছিলেন, ম্যারাথানের অর্ধেক পথ এক ঘণ্টা ছয় মিনিটে শেষ করার কঠিন লক্ষ্য নিয়েই তিনি অংশ নিবেন। শেষ পর্যন্ত সেটি করে তিনি দেখিয়েছেন। 

একাত্তর/এসি
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
মেসি মানেই রেকর্ডের নতুন সংজ্ঞা। সময়ের এক অনন্য মাপকাঠি হিসেবে লিওনেল মেসি আজ এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে অতীতের সব ইতিহাস ম্লান হয়ে যাচ্ছে। এবারের বিশ্বকাপের পর্দা ওঠার আর মাত্র ৪৮ দিন বাকি,...
মারুকুটে ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটিং কারিশমায় এবার যোগ হলো একটি অনন্য অর্জন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন তিনি।  শনিবার (১৮ ফেব্রুয়ারি)...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর