টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোয় বেন স্টোকসের বিশ্বরেকর্ড

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ এএম

মারুকুটে ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটিং কারিশমায় এবার যোগ হলো একটি অনন্য অর্জন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন তিনি।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ৩১ রান করতে মারেন দুটি ছক্কা। 

সেই সঙ্গে কোচ ব্র্যান্ডন ম্যাকালামের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ভেঙ্গে দেন তিনি। টেস্টে কিউই ক্রিকেটার ম্যাকালামের ১০৭টি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড ছিলো।

সেখানে স্টোকস এখনও পর্যন্ত টেস্টে মোট ১০৯টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। নিজের ৯০তম টেস্টে খেলতে নেমে ৩১ বছর বয়সী স্টোকস এই নজির গড়লেন।

টেস্টে সাড়ে পাঁচ হাজারের রানের পাশাপাশি ১৯৩ উইকেটও আছে স্টোকসের। সেখানে ১০১টি টেস্ট খেলে ম্যাকালাম ১০৭টি ছক্কা মারেন। টেস্টে ম্যাকালামের আছে ৬৪৫৩ রান।

পাঁচ দিনের ক্রিকেটে ছক্কা হাঁকানোয় অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের (১০০) রেকর্ড ভেঙেছিলেন ম্যাকালাম। এবার ম্যাকালামের রেকর্ড ভাঙলেন স্টোকস। 

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৯৮টি ছক্কা) ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জাক কালিস (৯৭) টেস্টে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির তালিকায় চার ও পাঁচ নম্বরে আছেন।

এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করল ৩৭৪ রান। ফলে চলতি চেস্টে জিততে হলে নিউ জিল্যান্ডকে করতে হবে ৩৯৪ রান। 

দ্বিতীয় ইনিংসেও একেবারে ঝড় তুলেই ৩৭৪ রান করে ইংল্যান্ড। স্টোকসরা ওভার প্রতি ৫ রান করেন। রুট (৫৭), হ্যারি ব্রুক (৫৪), বেন ফোসক (৫১), ওলি পোপ (৪৯) দারুণ ব্যাটিং করেন।


একাত্তর/এআর

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর