তামিম ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ পিএম

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই সাথে দু’দিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। দলে নেই অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে দল ঘোষণা করা হয়।

যারা আছেন স্কোয়াডে

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন বিশ্বকাপের ১৫ জনের দলে।

এছাড়া বিশ্বকাপের যাওয়া বাকি সদস্যদের নাম অনুমিতই ছিল। সাকিব আল হাসানের নেতৃত্বে নাজমুল শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, তাসকিনদের বিশ্বকাপ দলে জায়গা পাকা ছিলো।

টিম ম্যানেজমেন্টের চিন্তা ছিল তানজিদ তামিম ও তানজিম সাকিবের মধ্যে কাকে বেছে নেওয়া হবে। তামিম ইকবাল না থাকায় ওই প্রশ্নের উত্তর সহজে মিলে গেছে।

তামিম ইকবাল দীর্ঘ ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলে ৪৪ রান করেছিলেন। কিন্তু কোমরের অস্বস্তি থেকে মুক্তি মেলেনি তার। তামিমকে তাই বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্বকাপ দলের রয়েছেন সাম্প্রতিক সময়ে আলোচিত ক্রিকেটার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আলো ছড়িয়েছিলেন এই তরুণ পেসার। তবে তার কিছু ফেসবুক পোস্টের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে অবশ্য ক্ষমা চান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালো বোলিং করেছিলেন তানজিম সাকিব। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল।

আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আসর শুরু করবে। ওই আসরে দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে। এর আগে দলের সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস।

 

 

কেএসএইচ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর