বাংলাদেশকে সেমিতে নিয়ে গেলেন বোলার আফিফ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মাত্র ১১৬ রান পুঁজি নিয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে মালয়েশিয়ার প্রয়োজন ছিল পাঁচ রান। হাতে ছিল তিন উইকেট। তবে ম্যাচটি মালয়েশিয়াকে জিততে দেয়নি বোলার আফিফ হোসেন। শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে বাংলাদেশের ঝুলিতে এই জয় তুলে দিয়েছেন তিনি। শুক্রবার শেষ চারে সাইফ হাসানরা খেলবে ভারতের বিপক্ষে।

বুধবার হ্যাংঝুর জিয়েজাং ইউভিার্সিটি অব টেকনোলজিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। স্পিন উইকেটে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় তিন রানের মধ্যেই বিদায় নেন তিন টপ অর্ডার ব্যাটার। তাদের মধ্যে দুই ওপেনার ইমন ও জয় রানের খাতা খুলতে পারেননি। আর জাকির হাসান করেন এক রান।

এরপর অধিনায়ক সাইফ হাসানের ফিফটি, আফিফ ও শাহাদতের কল্যাণে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১১৬ রান।

জবাব দিতে নেমে একই দশা হয় মালয়েশিয়ার। ১৪ থেকে ১৮ রানে যেতে তাদের খরচ হয় তিন উইকেট। মালয়েশিয়ার ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বীরেনদীপ সিং। ইনিংসের শেষ ওভাবের আফিফের বলে তিনি আউট হয়ে গেলে শেষ হয় তাদের জয়ের আশা। 

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর