মেসির আর্জেন্টিনাই ফেবারিট, অঘটন ঘটাতে চায় কলম্বিয়া

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৯:৫০ পিএম

ভোরে লাতিনের বিশ্বকাপ হিসেবে খ্যাত কোপার দ্বিতীয় সোমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এ নিয়ে উত্তেজনা এখন চরমে। 

গোটা ফুটবল বিশ্ব চাইছে এই ম্যাচে জিতুক মেসির আর্জেন্টিনা। কারণ, ফাইনালে মেসি বনাম নেইমার দ্বৈরথ দেখার অপেক্ষায় সবাই।

তবে তার আগে তো কলম্বিয়ার বাধা টপকাতে হবে নীল-সাদা ব্রিগেডকে। সেই ক্ষমতাও রয়েছে তাদের। তবে প্রতিপক্ষ যে কলম্বিয়া, যাদের খ্যাতি আছে অঘটন উপহার দেওয়ার।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরদ্ধে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। পরপর টানা ৪ ম্যাচে জিতে দুরন্ত ছন্দে রয়েছে লায়োনেল স্কালোনির দল।

আসরের শুরু থেকেই দুরন্ত ছন্দে আছেন মেসিও। চার গোল করেছেন। এরমধ্যে ফ্রি কিকে দুটি অনবদ্য গোল রয়েছে। মেসির গোলের মধ্যে থাকা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে।

এছাড়াও গোলের মধ্যে আছেন বাকিরাও। গত ম্যাচে গোল পেয়েছেন মার্টিনেজ ও ডি পলরা। গঞ্জালেজও অন্যান্য ম্যাচে গোল করেছেন। সব মিলিয়ে সেমির জন্য প্রস্তুত মেসিরা। 

আসরের পাঁচ ম্যাটে দুইটি মাত্র গোল হজম করেছে আলবেসেলেস্তারা। ফলে ডিফেন্স নিয়ে যে বারবার সমালোচনা হয়, সেটি এবার নেই। 

এরপরও কলম্বিয়াকে নিয়ে সতর্ক কোচ স্কালোনি। তবে ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার কৌশলই মাঠে নামাবেন দলকে। কলম্বিয়াকে চাপে রেখে ফয়দা তুলতে চান তিনি। 

আরও পড়ুন: কোপার ফাইনালে মেসিকে চাইলেন নেইমার

অপরদিকে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে জিতলেও, আসরে নিজেদের সেরা ছন্দে পাওয়া যায়নি কলম্বিয়া দলকে। গ্রুপ লিগে প্রথম ম্যাচ জয়, দ্বিতীয় ম্যাচ ড্র  করলেও, শেষ দুই ম্যাচ হেরে নক আউটে পৌঁছেছিল কলম্বিয়া।

তাই বলে আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না কলম্বিয়া। সেই কথা সবশেষ অনুশীলনেও পরিস্কার জানিয়ে দিয়েছে রোনাল্ডো রুয়েডার দল। 

তবে আর্জেন্টিনার মত শক্তিশালী দলের বিরুদ্ধে রক্ষণ সামলে, পাল্টা আক্রমণের কৌশলেই যাওয়ার রণনীতিতেই কলম্বিয়া দলের খেলার সম্ভাবনা বেশি।


একাত্তর/আরবিএস  

জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর