লন্ডনে ফাইনালে ওঠার আনন্দোৎসবে গ্রেপ্তার ২০

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৪:৫৪ পিএম

৫৫ বছর পর ইউরোর ফাইনালে উঠেছে হ্যারি কেইনের ইংল্যান্ড দল। আর সেই খুশিতে ইংলিশ সমর্থকেরা লন্ডনের বিভিন্ন জায়গায় আনন্দোৎসবে মেতে ওঠে। বুধবার (৭ জুলাই) শহরের বিভিন্ন জায়গায় উৎসব লাগামছাড়া হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। শেষমেশ তড়িঘড়ি করে পরিস্থিতি আওতায় আনতে অন্তত ২০ জনকে আটক করে পুলিশ।

image


বুধবার রাতে ডেনমার্ককে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনালে ওঠে ইংল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। শেষবার ১৯৬৬ সালে ববি মুর, জ্যাক চার্লটন, জিওফ হর্স্টদের ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল। এরপর পেরিয়ে গেছে ৫৫ বছর। এই দীর্ঘসময়ে ইংল্যান্ড বড় কোনো আসরের শিরোপা জেতেনি।

image


ডেনমার্কের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটি শেষ হতেই লন্ডনের রাস্তাঘাটে গাড়ি চলাচলই বন্ধ হয়ে যায়। সমর্থকরা মধ্য লন্ডনের পিকাডেলি সার্কাসের রাস্তাঘাট আটকে শুরু করেন আনন্দোৎসব। তারা গাড়ি ও টেলিফোন বুথের ওপর উঠে নাচানাচি তো ছিলোই, পরিস্থিতি লাগামছাড়া হয়ে যায় ভাঙচুর শুরু হলে। তবে, তৎক্ষণাৎ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এক টুইট বার্তায় লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ২০ জনকে তারা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছেন।


একাত্তর/আরএ

আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর