শিরোপা জয়ে যখন মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৭:৩১ পিএম
লাতিন ফুটবলের দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জের্টিনার মধ্যে চীর বৈরিতার ইতিহাস অনেক পুরনো। যখনই এই দুই দল মুখোমুখি হয়, তখন গোটা বিশ্ব ভাগ হয়ে পড়ে দুই শিবিরে।
সময়ের পরিক্রমায় লা আলবিসেলেস্তে আর লা ক্যানারিনাহ ম্য্যচ, এখন বিশ্ব ফুটবলের একটি ধ্রুপদী লড়াই হিসাবেও খ্যাত। এর পেছনে রয়েছে বহু সমীকরণ আর ইতিহাস।

লাতিন থেকে শুরু করে বিশ্ব ফুটবলের ডেরায় আর্জেন্টিনা-ব্রাজিল বহুবার দেখা হলেও, কোন আসরে ফাইনালে এই দলের খুব বেশিবার দেখা হয়নি।

আর সেই কারণে, এবারের কোপায় ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল আলোচনার তুঙ্গে। যেই দুই দলের প্রীতি ম্যাচই যখন আনোড়ন তুলে, তখন কোপার ফাইনাল বলে কথা!
বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীনতম এই দ্বৈরথের ইতিহাসে পাতায় পাতায় রয়েছে, অবিশ্বাস্য সব লড়াইয়ের গল্প। সেই তুলনায় দুই দলের ফাইনালে দেখা খুবই কম।

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে যত ফাইনাল

image

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে ১০৭ বার মোকাবেলা হলেও, কোন আসরের শিরোপা জয়ে দুই তাদের লড়াই হয়েছে হাতে গোনা কয়েকবার। সব মিলিয়ে চারবার।
এবারের কোপা আমেরিকার ফাইনাল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে কোন আসরের ফাইনালে পঞ্চমবারের মতো মোকাবেলা।

কোন আসরের শিরোপা জয়ে দুই দলের প্রথম দেখা ১৯৩৭ সালের কোপা আমেরিকার ফাইনালে। সেই সময়ে আসরটিকে ঢাকা হতো ক্যাম্পিওনাতো সুদআমেরিকানো বলে।
লিগ পর্বের লড়াই শেষে সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ভাগাভাগি করেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। ফলে শিরোপা নির্ধারণে আবারো মাঠে নামতে হয় দুই দলকে।

সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের সেরা দলের মুকুট জয় করে নেয়। এরপর গেলো শতাব্দীতে আর কোন আসরের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হয়নি। প্রায় ৬৭ বছর পর দুই দলের আবারো কোন আসরে দেখা হয়।

২০০৪ সালে পেরুতে বসা কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় দুই দল। যেখানে শেষ হাসি হেসেছিলো সেই লা ভার্দে-আমারেলা হিসাব খ্যাত হুলুদ-নীল জার্সিধারিরা।
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচ আর্জেন্টিনার জয় যখন প্রায় সুনিশ্চিত, তখনই দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে লড়াইয়ে ফেরান আদ্রিয়ানো।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শূটআউটে। যেখানে নায়কের বেশে আবির্ভূত হন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার। দুই দুইটি শট রুখে দিয়ে ব্রাজিলকে তুলে দেন শিরোপা।

image

এই ঘটনার পর খুব অল্প সময়ের ব্যবধানে আবারো শিরোপা জয়ের জন্য দেখা হয়ে যায় দুই চিরশত্রুর। ২০০৫ সালের ফিফা কনফেডারেশন কাপের ফাইনালে।
এবারও আলবিসেলেস্তেদের হতাশ হতে হয়েই মাঠ ছাড়তে হয়। তাদের জালে চারবার বল পাঠিয়ে আসরের শিরোপা জিতে নেয় লা ক্যানারিনাহরা।
আগের ফাইনালের মতো, এই ম্যাচেও জোড়া গোল করে ব্রাজিলের জয়ের নায়ক ছিলোন আদ্রিয়ানো। বাকি দুইটি গোল আসে কাকা ও রোনাল্ডিহনোর পা থেকে। প্যাকারম্যানের আর্জেন্টিনার হয়ে সাত্ত্বনার গোলটি করেছিলেন পাবলো এইমার।

আর্জেন্টিনা-ব্রাজিল শেষবার ওকন আসরের শিরোপা জয়ের জন্য মুখোমুখি হয়েছিলো ১৪ বছর আগে কোপা আমেরিকার ফাইনালে।
২০০৭ সালে ভেনেজুয়েলাতে বসা কোপা আমেরিকার ফাইনালের সেই ম্যাচে পাঁচবার বিশ্বকাপ জয়ীরা আলবিসেলেস্তেদের বিপক্ষে আরো বেশি নির্দয় ছিলো।
জুলিও বাপ্তিস্তা ও দানি আলাভেসের সঙ্গে রবার্তো আয়ালার আত্মঘাতি গোলের সুবাদে ৩-০ গোলে জিতে কোপার শিরোপা জিতে নেয় ব্রাজিল।

শিরোপা লড়াইয়ের মঞ্চে আবারো ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা। ইতিহাস কথা বলছে সেলেকাওদের পক্ষে। এবার, আর্জেন্টিনা কি পারবে নতুন ইতিহাস রচনা করতে? 

একাত্তর/এসএ/আরএ
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর দাবি উঠলেও, তাতে তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন মার্কিন...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর