শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনার সামনে আরো তিন প্রতিপক্ষ

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৭:২৯ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল মাঠে গড়াতে এখনো ঢের সময় বাকি। কিন্তু এরিমধ্যে হাই ভোল্টেজ এই দ্বৈরথকে ঘিরে শুরু হয়ে গেছে তুমুল উত্তেজনা।

লাতিনের গন্ডি ছাড়িয়ে দুই চিরশত্রুর লড়াইকে ঘিরে আলোচনার রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। শনিবারের ম্যাচ নিয়ে ব্যস্ত বিশ্ব গণমাধ্যমও।

এই মুহূর্তের গরম খবর, রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে ব্রাজিলকে মোকাবেলার আগে আর্জেন্টিনাকে পাঠানো হয়েছে চরম সতর্ক বার্তা। 

মেসির দলকে বলা হয়েছে, ফাইনাল জিততে হলে শুধু ব্রাজিলকে নয়, হারাতে হবে তিন প্রতিপক্ষকে। প্রথমটি নেইমার, দ্বিতীয় ভিএআর আর তৃতীয়ত রেফারিকে। 

আর এই বার্তাটি পাঠিয়েছেন, এক সময়ের আলোচিত গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট। প্যারাগুয়ের এই সাবেক তারকা এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ব্রাজিলকে তাদের মাটিতে হারাতে হলে আর্জেন্টিনাকে ওইসব মাথায় নিয়েই খেলতে হবে। 

এখানেই শেষ নয়। তিনি জানান, ব্রাজিলকে হারাতে হলে শুধু মেসিকে নয়, গোটা আর্জেন্টিনা দলকে শতভাগ ছাড়িয়ে হাজার গুণ ভালো খেলতে হবে। 

ব্রাজিল যোগ নেইমার ভয়ংকর: মেসি

image


শুধু চিলাভার্ট কেন, এবারের কোপায় দারুণ ফর্মে থাকা লায়োনেল মেসিকেও নিজ দলকে সতর্ক করেছেন ব্রাজিল নিয়ে। তার মতে, ব্রাজিল যোগ নেইমার, এক ভয়কর দল। ৩৪ ভচরের এই 

তারকা এবারের আসরে চারটা গোল করেছেন। করিয়েছেন অনেকগুলো। দলকে খেলাচ্ছেন, নিজেও খেলছেন। তার ভাষায়, ‘জাতীয় দলের হয়ে একটি সাফল্যের জন্য মুখিয়ে আছি আমি। সেই অধরাকে ছুঁতে নিজেকে উজাড় করে দিতেও রাজি আছি’।

কলম্বিয়ার বিপক্ষে সেমির লড়াই শেষে মেসি বলেন, ‘আমরা খুই খুশি এবং উচ্ছসিত। ব্যক্তিগতভাবে আমি আরেকটি ম্যাচ খেলতে চাই এবং জাতীয় দলের হয়ে একটি শিরোপা জিততে চাই’। 

সেই সঙ্গে তিনি দলের সতীর্থদের আভাসে জানিয়ে দেন, ব্রাজিল দলের সবচেয়ে ভয়ংকর খেলেোয়াড় নেইমার। সেই সঙ্গে ব্রাজিলের সবাই ব্যক্তিগত নৈপূণ্যে বিশ্বসেরা। 

তবে তিনি এটিও আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ব্রাজিলকে হারানো মতো ক্ষমতা আর্জেন্টিনার রয়েছে। মেসি বলেন, ‘সবটুকু উজাড় করে দিবো একটি শিরোপার জন্য”। 


একাত্তর/এসএ

বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর দাবি উঠলেও, তাতে তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন মার্কিন...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর