হুইপের দায়িত্ব নিতে বিপিএলে বিরতি নিলেন মাশরাফী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা টানা দু’বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেও ক্রিকেটকে গুডবাই বলেননি কখনও। এবারের বিপিএল আসরেও তিনি দাপটে খেলছেন। কিন্তু, এবার এমপি নির্বাচিত হবার পর নতুন দায়িত্ব বর্তেছে এই নড়াইল এক্সপ্রেসের ওপর। 

আর সেই লক্ষ্যেই, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে চলমান বিপিএল থেকে বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা।বুধবার এক বিজ্ঞপ্তিতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স বিষয়টি নিশ্চিতও করেছে। ফলে অধিবেশন চলা পর্যন্ত তাকে মাঠে পাওয়া যাচ্ছে না। 

চলতি আসর থেকে সাময়িক বিরতিতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি।

তবে পুরো আসরের জন্যই মাশরাফীকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফীর এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফী ছিলেন খেলার মাঠে। সব মিলিয়ে এই বিদায়টা কিছুটা প্রত্যাশিতই ছিল সবার জন্যে। অন্যদিকে, মাশরাফীর অনুপস্থিতির এই সময়ে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। 

 

এআরএস/এআর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর