মেসি-সুয়ারেজ যুগলবন্দিতে উড়ছে মিয়ামি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

আবারও বল পায়ে ম্যাচজুড়ে আলো ছড়ালেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জুটি। তাদের ম্যাজিক্যাল পারফর্ম্যান্সে উড়ে গেলো ওরল্যান্ডো সিটি। মেজর লিগ সকারে ওরল্যান্ডোকে ৫-০ গোলে হারালো ইন্টার মায়ামি।

শনিবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে একেবারে শুরু থেকেই দাপুটে ছিলো মায়ামি। ম্যাচের ৪ মিনিটের মধ্যেই লিড নেয় মেসি বাহিনী। 

কিক অফের মাত্র মাত্র ৪ মিনিটের মধ্যেই স্কোর শিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। নতুন ক্লাবের হয়ে এটিই ছিলো তার প্রথম গোল। খেলার ৭ মিনিটের মাথায় আবার জ্বলে ওঠেন এই উরুগুয়ে তারকা, করেন দ্বিতীয় গোল।  

প্রথমার্ধেই রবার্ট টেইলরের আরও এক গোলে তিন গোলের লিড নেয় স্বাগতিকরা। 

এরপর শুরু হয় মেসি ম্যাজিক। বিরতির পর ৫৭ ও ৬২ মিনিটে দুইটি গোল করেন মেসি। 

এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৭। আর ২ ম্যাচে ১ জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বাস। সমান ম্যাচে ১ হার ও ১ ড্র নিয়ে ১২তম স্থানে আছে অরল্যান্ড সিটি।

আরবিএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর