সিরিজ জিততে ১৭৫ রান লাগবে বাংলাদেশের

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:৫১ পিএম

কুশল মেন্ডিসের ইনিংসটা বাদ দিলে বাকি ব্যাটারদের সেভাবে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে তিন উইকেট তুলে নিয়ে মোটে ৩৯ রান দিয়েছে টাইগাররা। ফলে সাত উইকেটে ১৭৪ রানেই আটকে রাখা গেছে লঙ্কানদের। অর্থাৎ সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৭৫।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় ছিলো বাংলাদেশের। আগের দুই ম্যাচের মতো এবারও তিনি প্রথমে ফিল্ডিং বেছে নেন।

বাংলাদেশ শুরু করে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে। দলীয় ১৮ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান তাসকিন আহমেদ। ১২ বলে ১২ করে কামিন্দু মেন্ডিস হন রিশাদ হোসেনের শিকার।

ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা চারিথ আসালাঙ্কার মতো ব্যাটারদেরও মারমুখী হতে দেয়নি টাইগাররা। তবে একাই বলতে গেলে লড়াই চালিয়ে যান কুশল মেন্ডিস।

৫৫ বলে ছয়টি করে চার-ছক্কায় ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলেন কুশল। শেষ পর্যন্ত তাকে থামান তাসকিন। তবে ততক্ষণে ১৭তম ওভারে লঙ্কানদের সংগ্রহ ১৪০ হয়ে গেছে।

শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস সাত বলে ১০ আর দাসুন শানাকার ৯ বলে ১৯ রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা।

তাসকিন চার ওভারে ২৫ রান দিয়ে নেন দুটি উইকেট। রিশাদের দুই উইকেট শিকার ৩৫ রানে। শরিফুল চার ওভারে ২৮ রান খরচায় একটি উইকেট পান। মোস্তাফিজুর রহমানও একটি উইকেট নেন। তবে তিনিই ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার, চার ওভারে দেন ৪৭।

কেএসএইচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর