সিলেট টেস্ট: আশা জাগিয়েও হতাশায় শেষ হলো প্রথম দিন

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম

সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সফরকারীরা। টাইগার পেসারদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েও কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে ৬৮ ওভারে ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস।  

লঙ্কানদের দ্রুত আটকে দিলেও জবাবে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররাও। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান। হতাশা নিয়েই একে একে সাজঘরে ফিরে গেছেন তিন ব্যাটার জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।

এর আগে সকালে টস জিতে লঙ্কানদের ব্যাটের আমন্ত্রণ জানান টাইগার কাপ্তান শান্ত। দিনের শুরুতেই খালেদ আহমেদে বিধ্বস্ত হতে থাকে লঙ্কান ব্যাটিং লাইনআপ। ৫৭ রানেই খোয়া যায় লঙ্কানদের পাঁচ উইকেট।

এরপর মাঝখানে এসে শক্তহাতে হাল ধরেন ধনঞ্জয়া ও কামিন্দু। দুই জনেই তুলে নেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। মূলk তাদের সেঞ্চুরিতে ভর করেই শ্রীলঙ্কার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৮০। খেলার শুরুর দিকটায় মনে হচ্ছিলো রান হয়তো ১৫০ পেরুবে না। ২৮০ রানের মধ্যে অধিনায়ক হিসেবে ধনঞ্জয়া প্রথম সেঞ্চুরি ১০২ ও কামিন্দুর প্রথম টেস্টে প্রথম হান্ড্রেড হিসেবে ১০২ সহ এই জুটি করেন ২০৪ রান। বাকি আট ব্যাটার মিলে করেন ৬৫ রান, আর অতিরিক্ত থেকে আসে ১১।

বাংলাদেশের বোলারদের মধ্যে খালেদ আহমদ, নাহিদ রানা তিনটি করে এবং শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

শ্রীলঙ্কা অলআউটের পর ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংস ওপেন করছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর