বিশ্বকাপের আগেই বাংলাদেশ-ভারত ম্যাচ

আপডেট : ১৭ মে ২০২৪, ১১:০৯ এএম

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মূল লড়াইয়ের আগে গা গরমের জন্য বাংলাদেশের প্রথম ওয়ার্মআপ ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আরেকটি হবে নিউইয়র্কে ভারতের বিপক্ষে।

চলতি মাসের ২৮ তারিখ টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা। 

টাইগারদের পরের প্রস্তুতি ম্যাচ টুর্নামেন্ট ফেভারিট ভারতের বিপক্ষে। ম্যাচটা জুনের ১ তারিখ বলা হলেও ভেন্যু আর শুরুর সময় জানানো হয়নি এখনও। 

মোট পাঁচ ভেন্যুতে ১৭টা দল এবারে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সবগুলোই হবে ২০ ওভারের। দলগুলো তাদের ১৫ ক্রিকেটারের সবাইকে খেলাতে পারবে। 

সর্বোচ্চ দু'টি করে প্রস্তুতি ম্যাচ পাচ্ছে দেশগুলো, তবে এগুলোকে দেয়া হচ্ছে না আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা। কেবল ত্রিনিদাদের কুইন্স পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ার্মআপ ম্যাচটাই টিকেট কেটে গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

আরবিএস
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর