ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা কতটুকু

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:৫৬ এএম

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তাপ। তবে সেই উত্তাপে পানি ঢেলে দিতে পারে যুক্তরাষ্ট্রের আবহাওয়া।

৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হবে ভারত-পাকিস্তান ক্লাসিক ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সুপার সানডেতে দিনভর নিউইয়র্কে বৃষ্টির হতে পারে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হবে ম্যাচ। এর আধাঘণ্টা পর সকাল ১১টা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫১ শতাংশ। বিকেল ৪টা পর্যন্ত যা ৪৫ থেকে ৫০ শতাংশে নেমে আসতে পারে।

একটানা বৃষ্টি হলে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাবে। আর এক ঘণ্টার বেশি বৃষ্টি হলে কাটা হবে ওভার। অতিবৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করবে। তাতে প্রথম ম্যাচ হারা পাকিস্তানের জন্য সুপার এইটে ওঠার পথ আরও কঠিন হবে।

ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য ১২ লাখ টাকা দিয়েও টিকিট কিনেছে দর্শকরা। বৃষ্টি যেন বাধা হয়ে না দাঁড়ায় এটাই এখন দর্শকদের একমাত্র চাওয়া।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর