প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:২৯ এএম

বড় মঞ্চে দুর্দান্ত শুরু করে শেষ বেলায় খেই হারানোর কারণে ‘চোকার্স’ তকমাটাও জুড়ে গেছে প্রোটিয়াদের সঙ্গে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তাই প্রতিপক্ষের পুরোনো অতীতকে সামনে রেখে সেমিফাইনালে নিজেদের ফেভারিট বলে ঘোষণা দিয়েছিলেন আফগান কোচ জনাথন ট্রট।

তবে এবার আর কোনো অঘটন ঘটতে দেয়নি প্রোটিয়ারা। একক অধিপত্য দেখিয়ে প্রথমবার সেমিতে ওঠা আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে রাবাদা-নরকিয়ারা। গুরবাজ-রশিদদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২৭ জুন) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৭ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। জবাব দিতে নেমে ৬৭ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এতে আফগানিস্তানের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ৮ বলে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার কুইনটন ডি কক। এরপর রেজা হেনড্রিক্সকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক এইডেন মারক্রাম।

দুজনের ব্যাটে ভর করে ফাইনালের পথে ছুটতে থাকে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত মারক্রামের ২১ বলের ২৩ রান এবং হেনড্রিক্সের ২৫ বলের অপরাজিত ২৯ রানে ভর করে ৬৭ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দলীয় ২৩ রানেই ৫ উইকেট হারায় তারা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা গুরবাজ (০) ফেরেন ইনিংসের প্রথম ওভারেই। ৮ বলে ৯ রান করে গুলবাদিন নাইব আউট হলে, ২ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান।

এদিন ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি মোহাম্মদ নবিও। ৩ বলে শূন্য করে আউট হওয়ার পর ২ রান করে ফেরেন খারোতে। তবে অপর প্রান্ত থেকে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আজমতুল্লাহ ওমারজাই। তবে ইনিংস বড় করতে পারেননি।

১২ বলে সর্বোচ্চ ১০ রান করেন তিনি। এরপর কারিম জান্নাত (৮), নূর আহমেদ (০), রশিদ খান (৮) এবং নাভিন উল হক ২ রানে আউট হলে ৪৯ বল হাতে থাকতেই মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

প্রোটিয়াদের হয়ে মার্কো জনসেন এবং তাব্রাইজ শামসি তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও কাগিসো রাবাদা এবং এনরিখ নরকিয়া দুটি করে উইকেট নেন।

এআর
দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
ক্যাপ্টেন্সি হারালেও মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মা হয়ে উঠতে পারেন শচীন টেন্ডুলকার। লিটিল মাস্টার যেমন মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছিলেন, সেই ধোনি শেষ পর্যন্ত বিশ্বকাপও এনে দিয়েছিলেন ভারতকে।
ব্যালন ডি'অর বা ফরাসি উচ্চারণে বালোঁ দর, অর্থাৎ "সোনার ফুটবল"। এটিই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। ১৯৫৬ সালে চালু হওয়া এই পুরস্কার ইতিহাসের পাতায় একজন ফুটবলারকে অবিষ্মরণীয় করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর