টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে তুরস্ক। জমজমাট লড়াইয়ে আর্চারির রিকার্ভ পুরুষ এককে ইতালির মাউরো নেসপোলিকে হারালেন তুরস্কের মেতে গাজোজ।
ইউমেনোশিমা ফিল্ডে শনিবার (৩১ জুলাই) ফাইনালে নেসপোলিকে ৬-৪ সেট পয়েন্টে হারান গাজোজ।
এই লড়াইয়ের মাধ্যমে টোকিওর আসরে আর্চারি ইভেন্ট শেষ হলো। পাঁচ পদকের ৪টিতেই সেরা দক্ষিণ কোরিয়া। ২০১৬ রিও অলিম্পিকের আর্চারিতে কোরিয়ানরাই সেরা ছিল।
এবার রিকার্ভ এককের মুকুট ধরে রাখার প্রশ্নেও ফেভারিট ছিল কোরিয়া। কিন্তু কিম উজিন কোয়ার্টার-ফাইনালে হেরে যাওয়ায় তাদের পাঁচ পদকের স্বপ্ন গুঁড়িয়ে যায়।
আরও পড়ুন: অলিম্পিকে বাংলাদেশের ব্যর্থতার দায় কার?
প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট ড্র করেন তুরস্কের মেতে গাজোজ। তৃতীয় সেটে জিতে নেন গাজোজ। চতুর্থ সেট ড্র হলে পঞ্চম সেটে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ২৯-২৬ ব্যবধানে জিতে বাজিমাত করেন ২২ বছর বয়সী এই আর্চার।
একাত্তর/আরএ
